editor

প্রকাশিত: 12:09 PM, May 6, 2023

লেনদেন কমলেও মূলধন বেড়েছে পুঁজিবাজারে

লেনদেন কমলেও মূলধন বেড়েছে পুঁজিবাজারে

6

ডিএসএস ডেস্ক :: মে দিবস উপলক্ষ্যে পহেলা মে এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ৪ মে বৃহস্পতিবার দুই দিন সরকারি ছুটি ছিল। ফলে গত সপ্তাহে পুঁজিবাজারে তিন কর্মদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে দুই কর্মদিবস সূচক কমেছে আর এক কর্মদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেনে হয়েছে। দাম বাড়ার পরিবর্তে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম, লেনদেন এবং সূচক কমেছে।

5

তারপরও মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের বাজার মূলধন (পুঁজি) ফিরেছে ২৫৯ কোটি ৮০ লাখ ৯৬ হাজার ৮৬০ টাকা। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে। প্রায় একই চিত্র দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

রোববার (৩০ এপ্রিল) সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ডিএসইর মূলধন ছিল ৭ লাখ ৬৬ হাজার ৫৭ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার ২১৪ টাকা। আর শেষ দিন বুধবার লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৬ হাজার ৩১৭ কোটি ৫০ লাখ ৫৬ হাজার ৭৪ টাকা। অর্থাৎ টাকার অঙ্কে পুঁজি বেড়েছে ২৫৯ কোটি ৮০ লাখ ৯৬ হাজার ৮৬০ টাকা। এর আগের সপ্তাহে বেড়েছিল ২ হাজার ১৬৮ কোটি ৭১ লাখ ৬০ হাজার ১৮৮ টাকা। ফলে ঈদ পরবর্তী দুই সপ্তাহে পুঁজি বাড়ল।

1

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮১টির, আর অপরিবর্তিত ছিল ২৩১টির। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ১১৩টির, কমেছিল ৩৩টির, আর অপরিবর্তিত ছিল ২৩৮টি কোম্পানির শেয়ারের দাম।

6

এতে বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৪ দশমিক ৯০ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৪ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৭ পয়েন্টে ও ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ৩ দশমিক ৮৩ পয়েন্ট কমে ২ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

7

এ সপ্তাহে ফ্লোর প্রাইসের কারণে শেয়ার লেনদেন হয়নি ২ শতাধিক কোম্পানির। তারপরও বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪০৮ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ৪৮৫ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৯৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৪৬৫ টাকা। অর্থাৎ ৫৯০ কোটি ৩৫ লাখ ৪০ হাজার ৯৮০টাকার শেয়ার লেনদেন কমেছে, শতাংশের হিসাবে ১৯ দশমিক ৬৯ শতাংশ।

গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার। এরপর যথাক্রমে লেনদেন হয়েছে, ইউনিক হোটেলের শেয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জহোলসিম, রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, আমরা নেটওয়ার্কস, নাভানা ফার্মা, জেনেক্স ইনফোসিস,জেমিনি সি ফুড, এবং রূপালী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার সিএসইতে লেনদেনেও প্রায় একই চিত্র ছিল। বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৬ লাখ ৭১ হাজার ৬১ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩২ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৭৫৬ টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এস এ

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

7 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

6 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

4 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা

গোয়াইনঘাটে চোরাকারবারি জয়নুল-নজরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

গোয়াইনঘাটে চোরাকারবারি জয়নুল-নজরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে চোরাচালান, প্রভাব বিস্তার ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আলোচনায় রয়েছেন দুই ভাই নজরুল মোল্লা

রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন ‎আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন: অধ্যাপক ডাঃ এম. এ. আহবাব ‎

রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন ‎আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন: অধ্যাপক ডাঃ এম. এ. আহবাব ‎

4 ‎জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৭তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা : বেপরোয়া ‘ট্যাটু সুমন’ বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা : বেপরোয়া ‘ট্যাটু সুমন’ বাহিনী

1 স্টাফ রিপোর্টার: সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী

ওসমানীনগরে লুতফুর-সাজনা ও সাবেলের বেপরোয়া দৌরাত্ম্য

ওসমানীনগরে লুতফুর-সাজনা ও সাবেলের বেপরোয়া দৌরাত্ম্য

2 স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য

জালালাবাদ চক্ষু হাসপাতালে গড়ে উঠেছে সিন্ডিকেট : কমিটি না থাকায় অচলাবস্থা কাটছে না

জালালাবাদ চক্ষু হাসপাতালে গড়ে উঠেছে সিন্ডিকেট : কমিটি না থাকায় অচলাবস্থা কাটছে না

8 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির

1
2