editor
প্রকাশিত: 1:30 PM, May 6, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পক্ষে নগরের বিভিন্ন এলাকায় শুভেচ্ছা ও দোয়া চেয়ে নির্মাণ করা তোরণ, টানানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারনে নেমেছে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস।
শনিবার (৬ মে) সকাল ১১টার দিকে সিলেট মেন্দিবাগস্থ নির্বাচন অফিস থেকে ৪টি টিম শহরের বিভিন্নস্থানে এ অভিযান শুরু করে।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের। এছাড়াও সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার, মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিসের অতিরক্তি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ বলেন, ‘আজ থেকে আমাদের এই অভিযান শুরু হয়েছে। এতে পুলিশ, আনসার, সিটি করপোরেশন সহযোগীতা করছে। এই অভিযান অব্যাহত থাকবে। এরআগে আমরা শহরের মাইকিং করেছি। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে জেল-জরিমানা করা হবে। তবুও যদি কেউ আইন না মানেন তাহলে ঐ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হবে।’
এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে আগেভাগেই প্রচার শুরু করেন। তারা সভা, কুশল বিনিময় ও জুমার নামাজে অংশ নিয়ে নির্বাচনী প্রচারণাও চালাচ্ছেন। কোনো কোনো প্রার্থী প্রকাশ্যে মতবিনিময় সভা করছেন। এসব অনুষ্ঠানে তারা দিচ্ছেন নির্বাচনী প্রতিশ্রুতিও।
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১ জুন। এরপর শুরু হবে প্রচারণা, যা চলবে ভোট গ্রহণের এক দিন আগ পর্যন্ত।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, শুক্রবার পর্যন্ত মেয়র পদে ৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির