editor
প্রকাশিত: 2:21 PM, May 7, 2023
ডিএসএস ডেস্ক :: ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে প্রকৌশলীদের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে। প্রকৌশলীদের সুযোগ-সুবিধা দিতে হবে।
প্রকৌশলী বান্ধব দেশ গঠন করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরাই প্রধান কারিগর।
রোববার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) নেতারা এসব কথা বলেন।
আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা বলেন, এই দেশ স্বাধীন হওয়ার আগেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গঠিত হয়েছে। স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে প্রকৌশলীরা অনস্বীকার্য ভূমিকা পালন করেছেন।
আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরেই প্রকৌশলীরা স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন। আগামীতেও যেকোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে প্রকৌশলীরা পাশে থাকবেন।
আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু বলেন, দেশের প্রকৌশলীরা এখনো নানান সমস্যায় সাহসের সঙ্গে কাজ করে যাচ্ছেন। প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন করলে এবং প্রকৌশল সংস্থার শীর্ষ পদগুলোতে প্রকৌশলীদের পদায়ন করলে দেশের উন্নয়ন আরও শক্তিশালী হবে।
আইইবির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরে প্রকৌশল উইং সৃষ্টিসহ আইইবির যে দাবিগুলো সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়েছে, তা দ্রুতই বাস্তবায়ন হলে দেশ ও মানুষেরই কল্যাণ হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মো.নুরুজ্জামান, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম হাজারী, ইঞ্জিনিয়ার প্রতীক কুমার ঘোষ, ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী, ইঞ্জিনিয়ার মেছবাহুজামান চন্দন, আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, সম্পাদক ইঞ্জিনিয়ার খায়রুল বাসার, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবিব আহমেদ হালিম মুরাদসহ আইইবির বিভিন্ন সেন্টার, সাব-সেন্টারের নেতারা।
উন্নত জগৎ গঠন করুন- এই স্লোগানে ১৯৪৮ সালের ৭ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গঠন করা হয়েছিল। দেশের প্রকৌশলীদের মানোন্নয়ন ও সমস্যা সমাধানে পেশাজীবি প্রতিষ্ঠান হিসেবে আইইবি দেশে ও বিদেশে পরিচিতি লাভ করেছে।
আজ (রোববার) সকালে আইইবি চত্বরে জাতীয় পতাকা ও আইইবি উত্তোলন, র্যালি ও শপথ অনুষ্ঠানের মাধ্যমে আইইবিতে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন শুরু হয়। তাছাড়া সারা দেশব্যাপী আইইবির ১৮টি কেন্দ্র, ৩৪টি উপকেন্দ্র এবং ১৪টি ওভারসিজ চ্যাপ্টারেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন চলছে।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ