editor
প্রকাশিত: 4:35 PM, May 8, 2023
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট সিটি নির্বাচনে আমাকে নৌকা মার্কার মেয়র প্রার্থী করেছেন নগরবাসীকে সেবা দেওয়ার জন্য, আওয়ামী লীগ সরকার সব সময় দেশের উন্নয়ন চায়। প্রধানমন্ত্রী দেশের মানুষ যাতে সুখে-শান্তিতে থাকে সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, আমি মেয়র হিসেবে নয় আপনাদের সেবা দেওয়ার জন্য মেয়র প্রার্থী হয়েছি। আমাকে আপনারা একবার সুযোগ করে দিন, আপনাদের সাথে নিয়েই এ সিলেট নগরীকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলবো। তিনি বলেন, সারাদেশে বাকী সিটি কর্পোরেশনের দিকে থাকালে চোখ জুড়িয়ে যায়। আর আমাদের সিলেট সিটির দিকে থাকালে মনে হয় এখানে কোন অভিভাবক নেই। ধুলাবালিতে পুরো শহর নিমজ্জিত। বর্তমান মেয়র শহরের মানুষকে কসমেটিক্স উন্নয়ন দেখানোর চেষ্টা করছেন। আমি নির্বাচিত হলে আপনাদের এই ৩৬ নং ওয়ার্ডকে আধুনিক একটি ওয়ার্ডে পরিণত করবো।
বিএনপি’র মেয়র আরিফুল হক চৌধুরী ১০ টি বছর মেয়র ছিলেন, অথচ নগরবাসীর কি সেবাটা দিয়েছেন আপনারাই তার প্রমান। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়ে পড়ে, নগরবাসীর ভোগান্তির শেষ নেই। তিনি জনগণকে সেবা দেওয়ার বদলে লাঠি দিয়ে পিটান, লাঠি মেয়র হিসেবে পরিচিত। তিনি সিটি করপোরেশনকে দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছেন, নিজ দলের কর্মীদের সিটি কর্পোরেশনে চাকরি দিয়েছেন। তারা জনগণকে সেবা না দিয়ে তাদের উপর অত্যাচার করছে।
তিনি রবিবার (৭ মে) রাতে উত্তর বালুচর এলাকায় এ পি পি এডভোকেট আব্দুর রহমান সেলিমের বাস ভবন প্রাঙ্গণে নবগঠিত ৩৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যোগে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কমর উদ্দিন খানের সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম এবং শাহ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন শ্রমিক লীগ সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, সিলেট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, টুলটিকর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকিব মহাম্মদ ফুয়াদ, কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া প্রমুখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির