editor
প্রকাশিত: 11:23 AM, May 9, 2023
ডিএসএস ডেস্ক :: কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বাংলাদেশের মানুষের যে ভালোবাসা সেটি জানতে পেরেছে পুরো বিশ্ব। শিরোপাজয়ী দলটিও অবশ্য হতাশ করেনি বাংলাদেশকে।
নানাভাবে পাশে দাঁড়িয়েছে দেশটির। এবার আরও একটি নজির স্থাপন করল তারা। বাংলাদেশের প্রথম কোম্পানি হিসেবে বিকাশকে নিজেদের ‘ব্র্যান্ড পার্টনারশিপ’ বানাল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)।
সোমবার (৮ মে) রাতে এএফএ এর অফিসিয়াল ওয়েবসাইটে আঞ্চলিক এই অংশীদারত্বের বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে। বিকাশও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মেসিদের দলের সঙ্গে ‘স্পন্সর’ হিসেবে যুক্ত হওয়ার বিষয়টি জানিয়েছে।
এই ব্যাপারে বিকাশ জানায়, ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা দল বাংলাদেশি ভক্তদের কাছ থেকে যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছে, সেই আবেগ আর প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই বিশ্বকাপজয়ী দলের সঙ্গে ‘আঞ্চলিক ব্র্যান্ড পার্টনারশিপ’ করা হয়েছে।
এই বিষয়ে এএফএ এর ওয়েবসাইটে জানানো হয়, কাতার বিশ্বকাপে বাংলাদেশি ভক্তদের থেকে পাওয়া প্রবল সমর্থন ও ভালোবাসাকে গুরুত্ব দিয়েই এই ব্র্যান্ড অংশীদারত্ব, যা বিকাশের মাধ্যমে আর্জেন্টিনা দলের প্রতি আবেগকে আরও ছড়িয়ে দেবে।
এতে বলা হয়েছে, আর্জেন্টিনার ভক্ত ও বিকাশ গ্রাহকরা এর আওতায় বিশ্বকাপ জয়ী দলের তারকাদের সই করা টি শার্ট ও স্মরণীয় মুহূর্তের সঙ্গী হওয়ার পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কাছাকাছি আসার সুযোগ পাবেন। এর মাধ্যমে ফুটবল ভক্তরা অভূতপূর্ব অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
বিকাশের সঙ্গে এ চুক্তি করার বিষয়ে এএফএ জানিয়েছে, এশিয়ায় বিভিন্ন বাজারে ব্র্যান্ড সম্প্রসারণের জন্য এএফএ এর বিপণন বিভাগের কয়েক বছরের কার্যক্রমের পর বাংলাদেশের বিকাশকে বেছে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। এশিয়ায় ফুটবলের ব্যাপক জনপ্রিয়তার কারণে বাংলাদেশসহ ভারত, চীন ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ব্র্যান্ড সম্প্রসারণের জন্য বাজার যাচাই করা হয়।
অংশীদারত্বের বিষয়ে বিজ্ঞপ্তিতে বিকাশ বলছে, ‘এখন আর্জেন্টিনা ফুটবল টিমের ভক্ত ও বিকাশ ব্যবহারকারীরা তাদের প্রিয় খেলোয়াড়দের আরও কাছে আসতে পারবেন। ’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,