editor
প্রকাশিত: 3:21 PM, May 9, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে ২৩ মে থেকে। সিলেটের হজযাত্রীদের দুর্ভোগ বিবেচনায় এবার সরাসরি ৭টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে সিলেট-জেদ্দা রুটে ৬টি এবং সিলেট-মদিনা রুটে একটি ফ্লাইট রয়েছে।
মঙ্গলবার (৯ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট অফিসের ব্যবস্থাপক মনসুর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানের সিলেট অফিস সূত্র জানায়, এ বছর সিলেট থেকে হজযাত্রী বেড়েছে দ্বিগুণ। এ বিষয়টি মাথায় রেখে এবার সিলেট থেকে বাড়ানো হয়েছে হজ ফ্লাইট। সিলেট অঞ্চলের ২ হাজার ৯৭৬ জন হজযাত্রী পরিবহনে ৭টি ফ্লাইট পরিচালিত হবে। ২৩ মে ছাড়াও অন্য ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে-৩ জুন সিলেট-মদিনা, ৬, ১০, ১৭, ১৮ এবং ২০ জুন সিলেট-জেদ্দা।
এছাড়া, শিডিউল ফ্লাইটেও সিলেট থেকে অনেক হজযাত্রী পরিবহন করা হবে বলে জানা গেছে।
হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) সিলেট চ্যাপ্টারের সভাপতি ও লতিফ ট্যাভেলসের স্বত্বাধিকারী জহিরুল কবির চৌধুরী শীরু বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আমরা সরাসরি হজ ফ্লাইটের দাবি জানিয়ে আসছিলাম। এ ব্যাপারে গত ২ মে বিমানের সিলেট অফিস ব্যবস্থাপক বরাবরে হাব লিখিত আবেদনও করে। সরাসরি ৭টি হজ ফ্লাইট পরিচালিত হলে তা নিঃসন্দেহে সিলেটবাসীর জন্য আনন্দের। এটা হলে সিলেটের হজযাত্রীদের আর ঢাকায় যেতে হবে না। ফলে, তাদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।
এসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট চ্যাপ্টারের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান জানান, সিলেট থেকে বিমানের সরাসরি হজ ফ্লাইট পরিচালনার সুযোগ থাকা সত্ত্বেও এটি বাস্তবায়ন না হলে তা হতো দুঃখজনক। সিলেটবাসীর দাবি পূরণে ৭টি সরাসরি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়ায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির