editor
প্রকাশিত: 2:33 PM, May 10, 2023
ডিএসএস ডেস্ক :: এক সময় স্পিননির্ভর দল নিয়েই ম্যাচ খেলতে নামতো বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে সেই পরিস্থিতি বদলেছে। এখন টাইগার পেসাররাও বিশ্বসেরা ব্যাটারদের চোখে চোখ রেখে লড়াই করতে জানেন। দেশের পেস বোলিং ইউনিট ঘরের মাঠ কিংবা বাইরেও জানান দিচ্ছেন নিজেদের সামর্থ্যের কথা। পেসারদের এমন নৈপুণ্যের পেছনে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কৃতিত্ব দিয়েছেন হাসান মাহমুদ। সাবেক এই প্রোটিয়া ক্রিকেটারের অভিজ্ঞতা মাঠে কাজে লাগছে বলে হাসান জানিয়েছেন।
আয়ারল্যান্ডকে ঘরের মাঠে হারানোর পর ইংল্যান্ডে অ্যাওয়ে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে বৃষ্টিতে ভেসে যায় ম্যাচটি। প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পর বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় কথা বলেছেন হাসান। সেখানে নিজেদের পেস ইউনিটকে নিয়ে তিনি বলেন, ‘সব মিলিয়ে বলতে গেলে আমার পেস বোলিং ইউনিট ভালো করছি। এবাদত ভাই, মুস্তাফিজ ভাই, তাসকিন ভাই; সবাই একটা রিদমে আছেন। আমরা সবাই মিলে যেন একটা ইউনিট হিসেবে কাজ করতে পারি, সেই চেষ্টা করবো। সবাই দোয়া করবেন।’
নিজেদের ভালো করার পেছনে কোচ ডোনাল্ডের ভূমিকার কথা স্বীকার করে এই তরুণ বলেন, ‘ইংলিশ কন্ডিশনেও আমাদের পেসাররা ভালো একুরেসি ও শেপে আছে। এর পেছনে অনেক পরিশ্রম আছে ডোনাল্ডের। তিনি নিজের অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করে মাঠে করণীয় সম্পর্কে বলে দেন। তার অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারি। ওই টিপসগুলো সাহায্য করে এসব জায়গায়।’
উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৪৬ রানের জবাবে বৃষ্টির আগপর্যন্ত ১৬.৩ ওভার ব্যাট করেছিল আয়ারল্যান্ড। সেই সময় তারা ৩ উইকেটে ৬৫ রান সংগ্রহ করেন। তিনটির মধ্যে বাংলাদেশি পেসাররা পেয়েছেন দুটি এবং একটি উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,