editor
প্রকাশিত: 11:59 AM, May 14, 2023
ডিএসএস ডেস্ক :: অনুশীলনে না থাকার কারণে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা নেমে আসে লিওনেল মেসির ওপর। ক্ষমা চাওয়ার পর অবশ্য কমিয়ে আনা হয় নিষেধাজ্ঞার মেয়াদ।
সেই নিষেধাজ্ঞা কাটিয়ে গতকাল প্রথম ম্যাচ খেলতে নামেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। যদিও চিরচেনা পারফরম্যান্স দেখাতে পেরেনি। তবে পিএসজি মাঠ ছেড়েছে বড় জয় নিয়ে। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে আজাকসিওকে ৫-০ ব্যবধানে হারিয়েছে তারা।
বরাবরের মতো এই ম্যাচেও পিএসজি ভক্তদের দুয়োধ্বনি শুনতে হয়েছে মেসিকে। গ্যালারিতে বসে সেটা ভালোভাবেই টের পাওয়ার কথা নেইমারের। ইনজুরিতে থাকা এই ফরোয়ার্ড কাল উপস্থিত ছিলেন মাঠে, সঙ্গে ভিডিওকলে যুক্ত করেন সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেসকে।
ঘরের মাঠে পিএসজি এগিয়ে যেতে সময় নেয় ২২ মিনিট। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে দারুণ এক গোল করেন ফাবিয়ান রুইজ। ১০ মিনিট পর এমবাপ্পের নেওয়া শট আজাকসিও গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে টোকা মেরে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফ হাকিমি।
এমবাপ্পেকে অবশ্য খালি হাতে ফিরতে হয়নি। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ৯ মিনিটের মাথায় জোড়া গোল করে বসেন এই ফরোয়ার্ড। ৫৪ মিনিটে বক্সের ভেতরে দারুণ এক ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ৭৩ মিনিটে আত্মঘাতী গোল পেয়ে ব্যবধান ৫-০ করে স্বাগতিকরা। কিছুক্ষণ বাদে দুই দলই পরিণত হয় ১০ জনে। লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন পিএসজির আশরাফ হাকিমি ও আজাকসিওর থমাস মানগানি।
এই জয়ে লিগ ওয়ান শিরোপার আরও কাছে চলে গেল পিএসজি। ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। অন্যদিকে দ্বিতীয় স্তরে নেমে গেছে আজাকসিও।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,