editor

প্রকাশিত: 2:55 PM, May 16, 2023

প্রতিযোগিতা একজনের না, বেশ অনেকজনের: সাকিব

প্রতিযোগিতা একজনের না, বেশ অনেকজনের: সাকিব

ডিএসএস ডেস্ক :: বাংলাদেশের ওয়ানডে দলে ফিনিশারের ভূমিকায় কে খেলবেন, তা নিয়ে একধরনের সুস্থ প্রতিযোগিতা দেখা যাচ্ছে। যা অক্টোবরে ভারতের মাটিতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে দলের জন্য বেশ ইতিবাচক বলে মনে করেন সাকিব আল হাসান।

ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই সাত নম্বরে ব্যাট করানো হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। মূলত ফিনিশার হিসেবেই ভাবা হয় এই পজিশনের ব্যাটারকে। টিম ম্যানেজমেন্ট মিরাজকে এই ভূমিকাতেই দেখতে চায়। সাতে নেমে ৫ ম্যাচ খেলে ৯২ স্ট্রাইক রেট ও ৩৭ গড়ে রান করেছেন এই অলরাউন্ডার।

এর আগে আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদকে একই পজিশনে ব্যাট করতে দেখা গেছে। কিন্তু তারা এই ভূমিকায় সেভাবে সফল হতে পারেননি। আফিফ ১২ ইনিংসে রান করেছেন ৭৪ স্ট্রাইক রেটে। তাছাড়া ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে ফিরতি সিরিজে ইয়াসির আলী রাব্বিকেও উড়িয়ে আনা হয়েছিল। কিন্তু একাদশে জায়গা হয়নি তার। তবে রাব্বি ও নুরুল হাসান সোহান কয়েকটি ম্যাচে সাতে ব্যাট করেছিলেন। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি।

নিকট অতীতে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও কয়েকটি ব্যাটিং পজিশন নিয়ে প্রতিযোগিতার কথা বলেছিলেন। এর মধ্যে সাত নম্বর পজিশন একটি। সাকিব আল হাসানও বিষয়টি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। তার মতে, নির্বাচকদের জন্য এটা একটা মধুর সমস্যায় পরিণত হয়েছে। যা দলের জন্য ভালো খবর। এশিয়া কাপের আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজও খেলবে বাংলাদেশ। ফলে পজিশন নিয়ে পরীক্ষানিরীক্ষা করার সুযোগ এখনও রয়ে গেছে। সাকিব আশা প্রকাশ করেন, বিশ্বকাপের আগেই পজিশনগুলো নির্দিষ্ট হয়ে যাবে।

গতকাল ইংল্যান্ডে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব কথা বলেন, ‘প্রতিযোগিতা কিন্তু একজনের না, বেশ অনেকজনের। প্রতিটা খেলোয়াড়ই ওইখানে পারফর্ম করছে। ঘরোয়া ক্রিকেট দেখেন আফিফ আছে; মোসাদ্দেক, সোহান, রিয়াদ ভাই অসাধারণ খেলেছে, দলের সঙ্গে রাব্বি আছে, মিরাজ সাতে ব্যাটিং করছে। একটা জায়গার জন্য ৬-৭ জনের অপশন। সিদ্ধান্তটা খুবই সহজ না। আমি নিশ্চিত বিশ্বকাপের জন্য কন্ডিশন, প্রতিপক্ষ মাথায় রেখে নির্বাচক, অধিনায়ক, কোচ সঠিক সিদ্ধান্তই নেবে। ‘

সাকিব আরও বলেন, ‘আমি আসলে নির্বাচক না, ডিসিশন মেকিংয়ের অংশও না। আমার জন্য বলা মুশকিল। কিন্তু দল নিয়ে আমি খুশি এবং আমি নিশ্চিত যারাই এই দলে থাকবে তারা তাদের জায়গা থেকে ১৭ কোটি মানুষকে প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশের জন্য সেরাটাই দেয়ার চেষ্টা করবে। সাম্প্রতিক সময়ে অনেক খেলোয়াড়ই প্রতিনিধিত্ব করেছে, আর এক বিভাগ থেকে তো আপনি ১১ জনকে পাবেন না। আপনি ২-৩ জনে খুশি থাকতে পারবেন। ৮টা বিভাগ থেকে দুজন করে আসলেও ১৬ জন আসে। ‘

গত কয়েকটি বিশ্বকাপে যেসব ভুলের কারণে ভালো অবস্থানে থাকতে পারেনি বাংলাদেশ; সেসব চিহ্নিত করা এবং সেগুলো শুধরে নেওয়ার ওপর জোর দিয়ে সাকিব বলেন, ‘এগুলো তো সবই প্রাথমিক পর্যায়। এখানে যে ভুলগুলো হচ্ছে কিংবা যে ভালো জিনিসগুলো হচ্ছে এসবই বিশ্বকাপ বা এশিয়া কাপ থেকে ঠিক হওয়া শুরু হবে। আমাদের সামনে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচও নেই। আমি নিশ্চিত কোচ, অধিনায়ক এসব চিহিৃত করে। তারা খুবই ভালো চিন্তা করে যে কোন জায়গাতে আরও ভালো করলে আরও একটু ভালো হতো। আমি নিশ্চিত কখনই কোনো দলের নেতা, দেশের প্রধান দেশের জন্য বা দলের জন্য খারাপ চায় না। তাদের ইন্টেনশন কখনই খারাপ থাকে না। সিদ্ধান্ত ঠিক, ভুল সবই হতে পারে। ‘

বিশ্বকাপেই মূল কম্বিনেশনটা ঠিক হবে বলে মনে করেন সাকিব। সেই সঙ্গে অনেক সিদ্ধান্ত প্রতিপক্ষ কন্ডিশনকে ভেবেও নিতে হবে। বাংলাদেশ দলে এখন আসলে ট্রায়াল চলছে বলে মনে করেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক, ‘সিদ্ধান্তটা আগে হয়, রেজাল্টটা পরে। আমি নিশ্চিত কোচ, অধিনায়ক, নির্বাচক, সিদ্ধান্ত প্রণেতা যারা আছে তারা সবাই ভালো ভালো চিন্তা করবে। বিশ্বকাপ আমাদের আসল কম্বিনেশনটা তৈরি হবে দল, প্রতিপক্ষ কন্ডিশনের ওপর নির্ভর করে। কোনো মাঠ আছে চার পেসার খেলতে হবে, কোনো মাঠে দুই পেসার খেলবে, কোনো মাঠ আছে ৬ জন বোলার নিয়ে খেলতে হবে। আবার কোনো মাঠে ৫ জন বোলারই যথেষ্ট। যখন সিদ্ধান্ত নেয়া হয় তখন অনেক কিছুই আসলে চিন্তা করতে হয়। এগুলো শুধু ট্রায়াল চলছে। ‘

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,