editor
প্রকাশিত: 8:22 PM, May 18, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। রেজাউল হাসান কয়েস লোদী সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি।
বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিএনপির সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে নির্বাচনের কোন পরিবেশ নেই। লেভেল প্লেয়িং ফিন্ড নেই। এ অবস্থায় এই নির্বাচনে জয় বা পরাজয়ে দেশ ও জাতির কোন লাভ হবেনা। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নির্দেদেশ সারাদেশেই নেতাকর্মীরা নির্বাচন বর্জন করেছেন। আমিও এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।
তিনি বলেন, আমি গত বিশ বছর ধরে সিলেট সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে নিজের দায়িত্ব পালন করেছি। আমার এলাকাবাসী ও ভোটাররা আমাকে তাদের বুকে আগলে রেখেছিলেন। সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।
তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সাথে পুলিশ প্রশাসন বিএনপি নেতাকর্মীদের উপর অয়থা নির্যাতন করছে। রাত গভীরে তাদের বাসায় তল্লাশির নামে হয়রানী করছে। বিনা ওয়ারেন্টে ধরে নিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাচ্ছে। এ অবস্থায় আমরা সুষ্ঠ নির্বাচনের আশা করতে পারিনা।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, স্বচ্ছ ভোটের নিশ্চয়তা পেলে, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি ্হলে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আবার জনগনের খেদমতে আমি হাজির হওয়ার আশা করছি।
তিনি দলীয সিদ্ধন্ত মেনে নিয়ে এ নির্বাচন বর্জনের জন্য তিনি সিলেটসহ সারাদেশের বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির