editor
প্রকাশিত: 2:44 PM, May 20, 2023
ডিএসএস ডেস্ক :: রাশিয়ার সঙ্গে যুক্তরাজ্যের যে হীরা এবং অন্যান্য দামি ধাতুর বাণিজ্য হয় তা সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
সুনাক বলছেন, যুদ্ধ চলাকালীন আর কোনোভাবেই হীরা এবং ধাতুর বাণিজ্য হবে না। এর ফলে রাশিয়া যথেষ্ট অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়বে বলে মনে করছে বিশেষজ্ঞদের একটি দল।
জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ৮৬ জন ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে যুক্তরাজ্য। এই ব্যক্তি ও সংস্থাগুলোর সঙ্গে সরাসরি অথবা প্রকারন্তরে ভ্লাদিমির পুতিন এবং রুশ সেনা অফিসারদের সম্পর্ক আছে। তালিকা তৈরি করে এই ব্যক্তি এবং সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা জারির কথা ঘোষণা করেছেন সুনাক। এ বিষয়ে একটি টুইটও করেছেন তিনি।
জাপানে শুরু হওয়া জি-৭ বৈঠক থেকে যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
রাশিয়ার সঙ্গে হীরার বাণিজ্যের বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও কিছু ঘোষণা না করলেও অধিকাংশ সংবাদমাধ্যম যুক্তরাষ্ট্রের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে উদ্ধৃত করে লিখেছে, ৭০টি সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে। শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে একটি নতুন নিষেধাজ্ঞার প্যাকেজ তৈরি করেছে। সম্ভবত জি-৭ এর সম্মেলনেই তা ঘোষণা করা হবে।
এস এ
2 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
4 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
8 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা
6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে চোরাচালান, প্রভাব বিস্তার ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আলোচনায় রয়েছেন দুই ভাই নজরুল মোল্লা
1 জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৭তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক
6 স্টাফ রিপোর্টার: সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী
5 স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য
7 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির