editor
প্রকাশিত: 12:06 PM, May 23, 2023
ডিএসএস ডেস্ক :: সদ্য ঘোষিত দেশের ২৯তম গ্যাস ক্ষেত্র ভোলার ইলিশা-১ গ্যাস ক্ষেত্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে বাপেক্স। সোমবার (২২ মে) রাত থেকে এ উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলবে দুই/তিন দিন।
এরপর খুব শিগগির আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হবে। এ গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব বলে নিশ্চিত হয়েছে বাপেক্স। এখানে মোট মজুদের পরিমাণ ২০০ বিসিএফ বা তার একটু বেশি।
প্রতিদিন ২০ মিলিয়ন বা তার চেয়ে কম বেশি উত্তোলন করা হলেও তা চলবে প্রায় ২৬ বছর।
বাপেক্সের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসে ভাসছে দ্বীপজেলা ভোলা। ভূ-তাত্ত্বিক জরিপে একের পর এক গ্যাসের সন্ধান মিলছে। এখন পর্যন্ত তিনটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। যার সূত্র ধরেই নয়টি কূপ খনন হয়েছে। প্রত্যেক কূপেই সফলভাবে বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান মিলেছে। আরও পাঁচটি কূপ খননের পরিকল্পনা রয়েছে বাপেক্সের। শুধু তাই নয়, নতুন আরও একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হতে পারে এ জেলায়। সেটি হলে কূপ খননের সংখ্যা আরও বাড়বে। এছাড়াও চরফ্যাশন ও মনপুরায় গ্যাসের সম্ভাবনা যাচাই করতে জরিপ করবে বাপেক্স।
বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন বলেন, নতুন ক্ষেত্রের গ্যাস উৎপাদন শুরু করা হয়েছে, এটি চলবে আরও দুই/তিন দিন। আরও নতুন পাঁচটি কূপ খননের অনুমোদন হয়েছে। এর মধ্যে শাহবাজপুরে দুটি গ্যাস ক্ষেত্র, ভোলা নর্থ দুটি ও ইলিশায় একটি। আরও গ্যাস অনুসন্ধানে জরিপ করবে বাপেক্স।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ