editor

প্রকাশিত: 3:52 PM, May 24, 2023

বিএনপির সিদ্ধান্ত মানছেন না সিলেটের নেতাকর্মীরা

বিএনপির সিদ্ধান্ত মানছেন না সিলেটের নেতাকর্মীরা

ডিএসএস ডেস্ক :: বর্তমান সরকারের অধিনে কোন নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। তবে এই সিদ্ধান্ত মানছেন না দলটির নেতাকর্মীরা। তারা নির্বাচনমুখী। নির্বাচনে অংশগ্রহণ করতে মরিয়া তারা। মনোনয়নপত্র সংগ্রহ থেকে জমা দেয়া, এমনকি প্রচারাণাও চালিয়ে যাচ্ছেন বেশ জোরেশুরে। আর তাদের এই বর্জন-গ্রহণ নিয়ে সিলেটজুড়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা।

এই সরকারের অধিনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবেনা বিএনপি। এমন নীতিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলেও মাঝে মাঝে সুবিধাজনক অবস্থানে থাকা এলাকাগুলোয় তারা অংশগ্রহণও করেন।

মূলত: বিএনপির এমন নীতির কারণে তৃণমূল নেতাকর্মীরা দলটির নীতিনির্ধারকদের তেমন একটা বিশ্বাস করতে পারেন না। আর তাই সিলেট সিটি করপোরেশনের এবারের নির্বাচনে কঠোর নির্দেশনা তাকে পাত্তা দেয়ার প্রয়োজনই মনে করছেন না।

জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের এবারের নির্বাচনে বর্তমান ৭ কাউন্সিলরের মধ্যে ৬জনই নির্বাচনী মাঠে সক্রিয়। তারা মনোনয়নপত্রও দাখিল করেছেন।

সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে একমাত্র বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদী নির্বাচন বর্জন করেছেন।

বিএনপির বর্তমান কাউন্সিলরদের মধ্যে যে ৬জন মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল হাদী, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল ও সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর, সদ্য বিদায়ী সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রোকসানা বেগম শাহনাজ (২৫নং ওয়ার্ড)।

আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীসহ আরও কয়েকজন বিএনপি নেতা।

এদিকে জানা গেছে, বিএনপি এবং ছাত্রদলের আরও কয়েকজন নেতা বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তাদের মধ্যে অন্যতম হচ্ছেন জেলা ছাত্রদলের বর্তমান সভপতি আলতাফ হোসেন সুমন। সোমবা তিনি জেলা নির্বাচন অফিসে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

তবে এসময় তার মুখে মাস্ক পরা থাকায় গণমাধ্যম কর্মীদের অনেনেক চিনতে পারেন নি। দু’একজন চিনলেও তিনি তার সাথে কথা বলতে রাজি হননি। সুমনের মতো এমন আরও অনেকেই গোপনে বা আড়ালে আবডালে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।

বিএনপির মাঠের নেতাকর্মীদের মধ্যে যারা নির্বাচন নিয়ে আগ্রহী তাদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচন বিমুখতা আমাদের সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। নেতারা এটা বুঝতেই পারছেন না। অংশগ্রহণ করলে কারচুপি হলেও জনগনের কাছে সেটা তুলে ধরা যেত। তাই আমরা নির্বাচনে আগ্রহী।

এমনকি ইভিএম নিয়ে সমালোচনাকেও তারা পাত্তা দিচ্ছেন না। তাদের বক্তব্য, খাদিমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিছুদিন আগে। ইভিএম-এ অনুষ্ঠিত এ নির্বচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা দেলোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ নেতা ইকলাল আহমদ।

এমন তরতাজা উদাহরণ চোখের সামনে থাকায় তৃণমূল বিএনপির অনেক নেতাকর্মী মনে করেন, ইভিএম- এ হলেও নির্বাচন সুষ্ঠ সুন্দর হবে। তাই তারা রাজনৈতিক একগুয়েমিকে পাত্তা না দিয়ে নির্বাচনমুখী।

অবশ্য সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন গণমাধ্যমকে বলেছেন, সরকারের পাতানো ফাঁদ বুঝতে না পেরে কোন কোন বিএনপি নেতা নির্বাচন নিয়ে আগ্রহী।

তারপরও তিনি আশা প্রকাশ করেছেন, তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন বর্জন করবেন। অন্যথায় দল থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকিও দিয়ে রেখেছেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির