editor
প্রকাশিত: 8:51 PM, December 25, 2022
ডিএসএস ডেস্ক :: বাংলাদেশে ভলিবল ফেডারেশনের আয়োজনে ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২’ এর সেমিফাইনালে নেপালকে ৩-০ সেটে হারিয়ে অপরাজিত থেকে ফাইনালে নিশ্চিত করল স্বাগতিক বাংলাদেশ।
আজ বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চ্যাম্পিনশিপে নেপালের বিপক্ষে সেমিফাইনালের প্রথম সেটে ২৫-১৫ পয়েন্ট, দ্বিতীয় সেটে ২৫-২২ পয়েন্ট এবং তৃতীয় সেটে ২৫-১৩ পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ।
বাংলাদেশ ভলিবল দলের ইরানি কোচ আলিপোর অরোজি বলেন, ‘আমাদের লক্ষ্যই ছিল আমরা চ্যাম্পিয়ন হবো। সেভাবে আমরা ফাইনালে উঠেছি। ছেলেরা তাদের সেরা খেলাটা উপহার দিচ্ছে। আমাদের সামনে এখন শুধু কিরগিজস্তান বাধা। ’
সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দলের ২ নম্বর জার্সিধারী সুজন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আজকের ম্যাচটি আমাদের জন্য সহজ ছিল। নেপাল কোন ভাবেই আমাদের সঙ্গে সুবিধা করতে পারেনি। সেরা খেলোয়াড় হতে পেরে ভালো লাগছে। ’
তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের আরেক সহ সভাপতি তাবিউর রহমান পালোয়ান ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এদিকে দিনের প্রথম সেমিফাইনালে শ্রীলংকাকে ৩-০ সেটে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কিরগিজস্তান।
ডিএসএস/ এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,