editor
প্রকাশিত: 4:51 PM, May 25, 2023
ডিএসএস ডেস্ক :: করোনার মধ্যে হওয়ায় সবশেষ অ্যাশেজ সিরিজকে গোনার বাইরে রাখেন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন স্টুয়ার্ট ব্রড। ইংলিশ পেসারের এমন কথার পাল্টা জবাব দিয়েছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান পেসারের প্রশ্ন— বিধ্বস্ত হওয়ার কারণে অজুহাত দিচ্ছেন না তো ব্রড।
সবশেষ অ্যাশেজে ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ায় গিয়ে রীতিমতো উড়ে যায় ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজটি তারা হেরে যায় ৪-০ ব্যবধানে। কেবল সিডনি টেস্ট ড্র করতে পারে তারা শেষ জুটির নাটকীয়তায়। বৃষ্টিতে অনেকটা সময় খেলা নষ্ট না হলে হয়তো হোয়াইটওয়াশের স্বাদ পেতেন ইংলিশরা।
ভরাডুবির ওই সিরিজ ‘সত্যিকারের অ্যাশেজ’ হিসেবে গণ্য করতে নারাজ ব্রড। ডেইলি মেইলে গত মাসে তিনি বলেছিলেন, কোভিডের কারণে কোয়ারেন্টিন ও নানা বাধ্যবাধকতায় ওই সিরিজে লড়াইয়ের উপযুক্ত পরিবেশই ছিল না। তাই সিরিজটিকে বাতিলের খাতায় রেখেছেন তিনি।
এখানেই আপত্তি স্টার্কের। বুধবার অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডে তিনি বলেন, বড় হারের কারণে অজুহাত দিচ্ছেন ব্রড। তিনি জানান, ওটা কি সত্যিই কোয়ারেন্টিন ছিল? ওই সফরে তাদের তো গলফ খেলারও সুযোগ ছিল। এটা কি ৪-০ ব্যবধানে হারার অজুহাত? চমৎকার সিরিজটির অংশ হওয়া দারুণ ব্যাপার ছিল। তাদের জন্য পুল, জিমের ব্যবস্থা ছিল। তারা গোল্ড কোস্টে রিসোর্টে ছিল। অনুশীলন করেছিল মেট্রিকন স্টেডিয়ামে। রুমে বন্দি হয়ে থাকতে হয়নি, তাদের পরিবারও সঙ্গে ছিল।
ব্রডের মন্তব্য হাস্যকর মনে হয়েছে স্টার্কের কাছে। তার মতে, কোভিডের সময় হলেও স্বাভাবিক পরিবেশই পেয়েছিল ইংল্যান্ড। স্টার্ক বলেন, সবচেয়ে হাস্যকর হচ্ছে— গোল্ড কোস্টে তারা এটাকে জৈব সুরক্ষাবলয় বলছে। কোয়ারেন্টিনের অভিজ্ঞতা আমার সাতবার হয়েছে। এটাই ছিল সবচেয়ে সহজ।
এবারের অ্যাশেজ ইংল্যান্ডের মাটিতে। আগামী ১৬ জুন এজবাস্টনে শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ঐতিহাসিক সিরিজটি।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,