editor
প্রকাশিত: 7:38 PM, May 25, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। একইসঙ্গে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির।
মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা), জাকের পার্টির মো. জহিরুল আলম, মোহাম্মদ আবদুল হানিফ কুটু (স্বতন্ত্র) এবং মো. ছালাহ উদ্দিন রিমন (স্বতন্ত্র)।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- সামছুন নুর তালুকদার (স্বতন্ত্র), মোহাম্মদ আব্দুল মান্নান খান (স্বতন্ত্র), মাওলানা জাহিদ উদ্দিন (স্বতন্ত্র), মো. শাহজাহান মিয়া (স্বতন্ত্র) এবং মোশতাক আহমেদ রউফ মোস্তফা (স্বতন্ত্র)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সামছুন নুর তালুকদারের ভোটার তথ্য যাচাই করতে গিয়ে দুই জনকে মৃত পাওয়া যায়। অন্য একজন ভোটারে সাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মো. আবদুল মান্নান খানের ভোটার তথ্য যাচাই করতে গিয়ে একজনকে পাওয়া গেছে যিনি বালাগঞ্জের ভোটার। আরও একজন চট্টগ্রামের ভোটার এবং তিনি সাক্ষর না করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
মাওলানা জাহিদ উদ্দিনের তথ্য যাচাই করতে গিয়ে দেখা যায় একজন ভোটার বালাগঞ্জের এবং আরেকজন বলেছে যে তিনি সাক্ষর করেনি তাই তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
অন্যদিকে মো. শাহাজাহান মিয়ার সম্পদের বিবরণ জমা দেননি। সর্বশেষ আয়করের রিটার্ন কপি জমা না দেওয়ার কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে।
মোস্তফ আহমেদ রউফ মোস্তফার সম্পদের বিবরণ এবং আয়করের রিটার্ন কপি জমা না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির