editor

প্রকাশিত: 11:17 AM, May 28, 2023

মেসিকে নিয়েই এশিয়া সফরে যাচ্ছে আর্জেন্টিনা

মেসিকে নিয়েই এশিয়া সফরে যাচ্ছে আর্জেন্টিনা

ডিএসএস ডেস্ক :: কাতার বিশ্বকাপ জেতার পরপরই জাতীয় দল থেকে অবসর নেবেন লিওনেল মেসি— এমন ধারণা ছিল অনেকেরই। তবে বিশ্বকাপ জয়ের পরই অবসরের গুঞ্জন উড়িয়ে দেন মেসি নিজেই।

গত মার্চে বিশ্বচ্যাম্পিয়ন তকমায় আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামেন তিনি। এবার আগামী জুনে এশিয়া সফরেও ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

তবে বিশ্বকাপ খেলা বেশ কয়েকজন ফুটবলারই বাদ পড়েছেন এবার, সেই সঙ্গে চমকও আছে। অভিষেকের অপেক্ষায় থাকা আলেহান্দ্রো গারনাচো দলে ফিরেছেন আবার। এছাড়া স্কালোনির দলে ডাক পেয়েছেন ওয়ালতার বেনিতেস, লেনার্দো বালেরদি, ফাকুন্দা মেদিনা ও দিয়েগো সিমিওনের ছেলে হিওভান্নি সিমিওনে।

বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। ইনজুরির কারণে সুযোগ পাননি লিসান্দ্রো মার্তিনেস ও পাওলো দিবালা। বাদ পড়েছেন লাওতারো মার্তিনেসও। গোড়ালির অস্ত্রপচার করবেন বলে আগে থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি।

চীনে আগামী ১৫ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তাদের হারিয়েই কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছিলেন মেসিরা। এরপর আগামী ১৯ জুন তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। ম্যাচটি হবে অবশ্য ইন্দোনেশিয়ার মাটিতে।

এই দুটি প্রীতি ম্যাচ খেলার পর আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ যাত্রা।

আর্জেন্টিনা দল: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুইয়ি (আয়াক্স), ওয়াল্তার বেনিতেস (পিএসভি)।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনসালো মতিয়েল (সেভিয়া), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), লেনার্দো বালেরদি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (লঁস), নিকোলাস তালিয়াফিকো (লিওঁ), মার্কোস আকুনিয়া (সেভিয়া)।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (ইউভেন্তুস), এনসো ফের্নান্দেস (চেলসি), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), আলেক্সিস মাক আলিস্তার (ব্রাইটন), থিয়াগো আলমাদা (আটলান্তা ইউনাইটেড), জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল)।

ফরোয়ার্ড: লুকাস ওকাম্পোস (সেভিয়া), আনহেল দি মারিয়া (ইউভেন্তুস), লিওনেল মেসি (পিএসজি), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি), জিওভানি সিমেওনে (নাপোলি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা)।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,