editor
প্রকাশিত: 11:24 AM, May 29, 2023
ডিএসএস ডেস্ক :: নবায়নযোগ্য জ্বালানি, হাই-টেকসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী চীন। রোববার (২৮ মে) রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার সান ওয়েইডং এ আগ্রহ প্রকাশ করেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
চীনের ভাইস মিনিস্টার বলেন, নবায়নযোগ্য জ্বালানি এবং হাইটেকসহ কিছু সেক্টরে চীন এবং বাংলাদেশ সহযোগিতা বাড়াতে পারে। এখানে আরও সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায় এ বিষয়ে মনোযোগ দেওয়া উচিত।
চীন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ রাখার কথা উল্লেখ করে বলেন, তারা সেখানে শিল্প কারখানা স্থাপন করতে পারে।
চীনের ভাইস মিনিস্টার তার দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।
বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে চীনের ভাইস মিনিস্টার বলেন, ১০ বছর আগে তিনি বাংলাদেশ সফর করেছেন। সে সময়ের চেয়ে বাংলাদেশ বর্তমানে উন্নতি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে।
পদ্মা সেতুসহ চীনা সহযোগিতাপুষ্ট ৫টি প্রকল্প পরিদর্শন করেন চীনের ভাইস মিনিস্টার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা জানান।
চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা করার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রায় ছয় হাজার বাংলাদেশি শিক্ষার্থী চীনে পড়াশোনা করছে এবং তাদের মধ্যে অনেকেই কোভিড মহামারি চলাকালীন দেশে ফিরে এসেছে। মহামারির পরে ফিরে যেতে এসব শিক্ষার্থীদের সহায়তা করার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাটলার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
এস এ
6 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
2 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
6 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
6 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
1 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
5 স্টাফ রিপোর্টার: সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দলীয়
4 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
1 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।