editor
প্রকাশিত: 4:32 PM, May 29, 2023
ডিএসএস ডেস্ক :: ইউক্রেনে ফের রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বেশিরভাগ বিমান হামলাই করা হয়েছে রাজধানী কিয়েভকে লক্ষ্য করে। সোমবার (২৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের বাহিনী রাজধানীতে আকাশ থেকে করা ৪০টিরও বেশি হামলা প্রতিহত করেছে।
নতুন এই হামলায় কিয়েভে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। লভিভ, ওডেসা, ভিন্ন্যাতস্যা ও খমেলনিতস্কি অঞ্চলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
চলতি মাসে এটি রাশিয়ার ১৫তম বিমান হামলা। তবে রাতজুড়ে তীব্র হামলার মধ্যে এটি দ্বিতীয়।
খমেলনিতস্কির আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, একটি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এতে পাঁচটি বিমান ও রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত আলেকজেন্ডার শেরবা বিবিসিকে বলেছেন, গত কয়েক দিন ধরে কিয়েভে বসবার করা বাসিন্দাদের জন্য খুব কঠিন হয়ে পড়ছে।
শনিবার রাতেও কিয়েভে ড্রোন হামলা হয়েছিল। ওই হামলায় কয়েকজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। তবে স্থানীয় কর্মকর্তারা বলেছেন, গতকালের হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এস এ
নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ