editor
প্রকাশিত: 5:48 PM, May 29, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩ জন মেয়র, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ১০ জন কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন।
গত ২৫ মে ৫ মেয়র প্রার্থী মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে সংরক্ষিত কাউন্সিলর পদে ৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে আপিল করেছেন- মোহাম্মদ আব্দুল মান্নান খান, মৌলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো: শাহজাহান মিয়া। এরা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
সংরক্ষিত কাউন্সিলর পদে ২ নং সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী জুমানা আক্তার জুঁই, ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শ্যামলী সরকার, ৪ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাহমিনা বেগম, ৫ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আয়না বেগম, ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামরুন নাহার চৌধুরী।
সাধারণ কাউন্সিলরদের মধ্যে ২৮ নং ওয়ার্ডে মো. ফখরুল ইসলাম, ৩৩ নং ওয়ার্ডে আবু সাদেক মোহাম্মদ, খায়রুল ইসলাম চৌধুরী, ৩৪ নং ওয়ার্ডে মাওলানা মো. রফিকুল ইসলাম, ৩৯ নং ওয়ার্ডে মো. শাহাব উ্দ্দীন লাল নিজেদের প্রার্থীতা ফিরে পেতে কমিশনে আপিল করেছেন।
এদিকে নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন- আওয়ামীলীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান ও (জাকের পার্টির প্রার্থী মো. জহিরুল আলম, মোহাম্মদ আবদুল হানিফ কুটু (স্বতন্ত্র), মো. ছালাহ উদ্দিন রিমন (স্বতন্ত্র)।
সিলেট সিটি কর্পেরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পহেলা জুন। প্রতীক বরাদ্দ আগামী ২ জুন। ২১ জুন নির্বাচনের ভোটগ্রহণ। এবার ৪২ টি সাধারণ ওয়ার্ডে ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির