editor

প্রকাশিত: 10:18 PM, May 29, 2023

৯ দলের জার্সি উন্মোচন: সিলেট জেলা প্রেসক্লাব ইনডোর ফুটবল শুরু হচ্ছে মঙ্গলবার

৯ দলের জার্সি উন্মোচন: সিলেট জেলা প্রেসক্লাব ইনডোর ফুটবল শুরু হচ্ছে মঙ্গলবার

৯ দলের জার্সি উন্মোচন: সিলেট জেলা প্রেসক্লাব ইনডোর ফুটবল শুরু হচ্ছে মঙ্গলবার

মঙ্গলবার (৩০ মে) শুরু হচ্ছে সিলেট জেলা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৩। সন্ধ্যা ৭টায় নগরীর কাজিটুলাস্থ সকার জোনে এ টুর্নামেন্টের পর্দা উঠবে। সোমবার (২৯ মে) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৯ দলের জার্সি উন্মোচন করেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক তাপস দাস পুরকায়স্থ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য, ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য, অংশগ্রহণকারী টিমগুলোর ম্যানেজার ও খেলোয়াড়রা।
টুর্নামেন্টে ৯টি টিম অংশগ্রহণ করছে। প্রথম রাউন্ডে টিমগুলোকে ৩ গ্রুপে ভাগ করা হয়েছে। উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডের ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দৈনিক জাগ্রত সিলেট ও একাত্তরের কথা সোলজার্স। পরের ম্যাচে রাত ৮টায় শুভ প্রতিদিন টাইগার্স মুখোমুখি হবে সিলেটভিউয়ার্সের। রাত সাড়ে ৮টার ম্যাচে আজকের সিলেটের সাথে লড়বে বনাম শ্যামল সিলেট চ্যালেঞ্জার্স। ৯টার ম্যাচে দৈনিক যুগভেরীর সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামবে একাত্তরের কথা সোলজার্স। সাড়ে ৯টার ম্যাচে মাঠে নামবে সিলেট প্রতিদিন ফাইটার্স ও শুভ প্রতিদিন টাইগার্স। ১০টার ম্যাচে জাতীয় দৈনিকের বিপক্ষে খেলবে শ্যামল সিলেট চ্যালেঞ্জার্স। সাড়ে ১০টার ম্যাচে মুখোমুখি হবে দৈনিক যুগভেরী ও দৈনিক জাগ্রত সিলেট। রাত ১১টায় মাঠে গড়াবে সিলেটভিউয়ার্স বনাম সিলেট প্রতিদিন ফাইটার্সের ম্যাচ। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে জাতীয় দৈনিক ও আজকের সিলেট পরষ্পরের মুখোমুখি হবে রাত সাড়ে ১১টায়।
টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রতি গ্রুপের সেরা দুটি দল দুই গ্রুপে ভাগ হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলবে। দ্বিতীয় রাউন্ডের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার (৩১ মে)। সেমিফাইনাল ও ফাইনাল সম্পন্ন হবে বৃহস্পতিবার (১ জুন)।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে