editor
প্রকাশিত: 10:45 AM, May 31, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সবসময় নারীবান্ধব একটি রাজনৈতিক দল। আমি এ দলের একজন কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, নারীর সমস্যা সমাধান করতে না পারলে আমাদের কাংখিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবেনা। তাই দ্রুত ব্যবসা বাণিজ্য এবং চাকরি ক্ষেত্রে নারীর সমস্যা সমাধান করে তাদের এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করতে হবে। সবাই যদি আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করেন তাহলে সিলেট সিটি করপোরেশন এলাকার মা বোনদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করবো।
তিনি মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় নগরীর মাছিমপুরস্থ সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বাসভবনে আয়োহিদ মহিলা সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, আমরা ওয়ার্ডভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী সমাধান করবো। নাগরিক মতামতের ভিত্তিতেই তা হবে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, নগরভবন সাধারণ মানুষের জন্য আরও বেশি নাগরিকবান্ধব হিসাবে যাতে কাজ করে, যে কেউ যাতে তার সমস্যা নিয়ে সহজেই নগরভবনে যেতে পারেন এবং তাদের সমস্যার কথা বলতে পারেন তা নিশ্চিত করা হবে এবং আগামীর প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো।
মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরানের সভাপতিত্বে ও জান্নাথ নাজ আশার পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রাচনিন হোসেন, সাবিনা সুলতানা, সালমা বাছিত,মারিয়াম চৌধুরী মাম্মি, বিলকিছ নৃর, ফারহানা আক্তার প্রমুখ।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির