editor
প্রকাশিত: 10:53 AM, May 31, 2023
ডিএসএস ডেস্ক :: আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ব্যাংক খাতে থেকে সরকার ঋণ নেবে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা। যা সংশোধিত বাজেটের চেয়ে ১৬ হাজার ৫৭০ কোটি টাকা বেশি। আর মূল বাজেট থেকে ২৬ হাজার ৬১ কোটি টাকা।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে সরকারের ব্যাংক ঋণের এ প্রস্তাব করবেন।
চলতি ২০২২-২৩ অর্থবছরে সংশোধিত বাজেটে সরকারের ব্যাংক ঋণ বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার ৪২৫ কোটি করা হয়। আর মূল্য বাজেটে সরকারের ব্যাংক ঋণের প্রাক্কলন ছিল ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা। চলতি বছরের শেষের দিকে সংশোধিত বাজেটে ৯ হাজার ৯১ কোটি টাকা ঋণ বাড়িয়ে পুনঃনির্ধারণ করে।
বছরজুড়েই রাজস্ব আদায়ে ধীর গতি বিরাজমান। জাতীয় সঞ্চয়পত্র বিক্রিও কমে গেছে। ফলে সরকার ব্যয় নির্বাহ করতে সরকারের ব্যাংকের ওপর নির্ভরতা বাড়াতে হয়েছে। বেড়ে গেছে ঋণ। সে ধারাবাহিকতায় আগামী বছরেও ব্যাংক বাড়িয়ে লক্ষ্য ঠিক করেছে। যা বৃহস্পতিবার (১ জুন) বাজেট উপস্থাপনকালে প্রস্তাব করবেন অর্থমন্ত্রী।
আগামী অর্থবছরের বাজেটে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ বাড়িয়ে ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ টাকা করা হবে। চলতি বছরের সংশোধিত বাজেটে মোট অভ্যন্তরীণ লক্ষ্য রয়েছে ১ লাখ ৪০ হাজার ৪২৫ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে নেওয়া হবে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা।
এ ব্যাংক ঋণের মধ্য থেকে বাড়তি সুদের দীর্ঘ মেয়াদি ঋণ ৮৬ হাজার ৫৮০ কোটি টাকা। আর তুলনামূলক কম সুদের ঋণ ৪৫ হাজার ৮১৫ কোটি টাকা। দুই ক্ষেত্রেই চলতি বছরের সংশোধিক বাজেটের চেয়ে বৃদ্ধি করা হচ্ছে।
এস এ
1 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
2 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
5 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 5 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
7 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
8 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
3 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
4 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
1 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা