editor
প্রকাশিত: 4:04 PM, May 31, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটে মাদক মামলায় জাকির আহম্মদ জামাল (৩৮) নামে এক আসামির ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত জাকির সিলেটের জকিগঞ্জ উপজেলার মৌলভীরচক বিয়াবাইল এলাকার আব্দুল হাশিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর( পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ জুলাই সিলেটের জকিগঞ্জেন গোলাপগঞ্জ থেকে ৩ লাখ ৯২ হাজার টাকা মূল্যের ৩৯২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলের চালানসহ জাকির আহম্মদ জামালকে আটক করে র্যাব-৯ এর একটি দল। এ ঘটনায় পরদিন র্যাব-৯ এর উপ পরিদর্শক সজল কুমার ধর বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলায় জাকির আহম্মদ জামালকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
এরপর মামলার তদন্ত শেষে জামালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে ২০২১ সালের ১৪ মার্চ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচারকার্য শুরু হয়। দীর্ঘ শুনানি ও ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির