editor

প্রকাশিত: 6:07 PM, May 31, 2023

কসোভোতে বিক্ষোভ ঠেকাতে আরও ন্যাটো সেনা মোতায়েন

কসোভোতে বিক্ষোভ ঠেকাতে আরও ন্যাটো সেনা মোতায়েন

ডিএসএস ডেস্ক :: বিক্ষোভ থামাতে কসোভোতে আরও ৭০০ সেনা মোতায়েন করেছে ন্যাটো। গত দুইদিনের (সোমবার-মঙ্গলবার) সংঘর্ষে প্রায় ৩০ জন ন্যাটো সেনা আহত হয়েছিলেন। তারই জবাবে কসোভো-তে আরও সেনা মোতায়েনের ঘোষণা দিল জোটটি।

নতুন সেনারা ইতোমধ্যেই কসোভোতে পৌঁছেছেন। প্রয়োজনে যেন আরও সেনা মোতায়েন করা যায়, সেজন্য রিজার্ভ ফোর্সকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

কসোভোতে ন্যাটোর সেনাকে সংক্ষেপে কসোভো ফোর্স বা কেফোর্স বলে চিহ্নিত করা হয়। সোমবার সার্ব অধ্যুষিত কসোভোতে প্রথমে স্থানীয় পুলিশ এবং পরে কেফোর্সের সঙ্গে বিক্ষোভরত সার্বদের তীব্র সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, এমনকি গ্রেনেড ছুঁড়েছে বলেও অভিযোগ উঠে।

সার্বরাও পাল্টা আক্রমণ করেছে। এরই জেরে অন্তত ৩০জন কেফোর্সের সেনা গুরুতর আহত হন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এরপরই নতুন ফোর্স মোতায়েনের ঘোষণা দেওয়া হলো।

কসোভোর ৯০ শতাংশ অধিবাসী আলবেনিয়ান। বাকি অংশ সার্ব। যে অঞ্চলে বিক্ষোভ চলছে, তা সার্বিয়া সীমান্তের কাছে। এই অঞ্চলটি সার্ব অধ্যুষিত।

২০১৩ সাল থেকে সার্বদের দাবি, তাদের জন্য পৃথক মিউনিসিপাল তৈরি করে দেওয়া হোক। কিন্তু কসোভোর প্রধানমন্ত্রী কোনোভাবেই তা মেনে নিতে রাজি নন। তার বক্তব্য, এটি হলে কসোভো দুইভাগে বিভক্ত হয়ে যাবে।

এরই প্রতিবাদে গত এপ্রিলে ভোট বয়কট করেন সার্বরা। মাত্র সাড়ে তিন শতাংশ ভোট পড়ে ওই অঞ্চলে। আর সেই ভোট পেয়ে সার্ব অঞ্চলে জয়ী হন আলবেনিয়ান মেয়ররা। গত সোমবার তারা পৌরসভায় বসতে গেলে বিক্ষোভ শুরু হয়। সূত্র- ডয়চে ভেলে

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির অভিনন্দন

নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ