editor
প্রকাশিত: 11:02 AM, June 1, 2023
ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জে মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা এবং নিজে বাদী হয়ে জালিয়াতির মামলা করেছেন বিচারক। বুধবার দুপুরে সহকারী জজ আদালত বিশ্বম্ভরপুরের বিচারক মো. আরিফুর রহমান এ রায় দেন।
পরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন তিনি।
উপজেলার সহকারী জজ আদালতে জাল দলিল দাখিল করে মিথ্যা মামলা করায় বাদী রিংকু দাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রিংকুর বাড়ি উপজেলার প্যারীনগর গ্রামে।
বিশ্বম্ভরপুরের সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর সহকারী জজ আদালতে রিংকু দাস বাদী হয়ে একই উপজেলার বাসিন্দা আসমত খান গংয়ের বিরুদ্ধে ২০১৭ সালে একটি মামলা করেন।
সেই মামলায় তিনি তিনটি দলিল আদালতে দাখিল করে বিবাদীদের বিরুদ্ধে নালিশা ভূমিতে স্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করেন। সাক্ষ্য প্রমাণ পর্যালোচনাকালে বিচারকের কাছে তিনটি দলিলের মধ্যে একটি দলিল ভুয়া, জাল এবং আরেকটি দলিল ঘষা-মাজা করে টেম্পারিং করা হয়েছে বলে প্রমাণিত হয়।
মামলাটি খারিজ করে বাদীকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
সেই সঙ্গে আদালতে জাল দলিল দাখিল করায় বিচারক মো. আরিফুর রহমান নিজে বাদী হয়ে মিথ্যা মামলার বাদী রিংকুর বিরুদ্ধে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সুনামগঞ্জ সদর আমলি আদালত) জালিয়াতির মামলা করেন।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির