editor
প্রকাশিত: 8:17 PM, December 26, 2022
ডিএসএস ডেস্ক :: ২০ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। কিউইদের বিপক্ষে করাচি স্টেডিয়ামে চলমান টেস্টে ব্যাটিংয়ে নেমেই দুর্দান্ত খেলছে বাবর আজম। ১৫৭ রান করে এখনো ব্যাট করছেন বাবর। তবে তার আগে এই ম্যাচটি ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে বিশ্ব রেকর্ডের খাতায় নাম তুলেছে। টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো প্রথম দুই আউট স্টাম্পিংয়ে হলো।
টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। চতুর্থ ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসেই উইকেট তুলে নেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল। ওই ওভারের তৃতীয় বলে স্টাম্প আউট হন পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিক। ৭ রান করেন শফিক।
এরপর ইনিংসে ষষ্ঠ ওভারে পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন ঘটান নিউজিল্যান্ডের আরেক স্পিনার মাইকেল ব্রেসওয়েল। তিন নম্বরে নামা শান মাসুদও স্টাম্প আউট হন। ৩ রান করেন তিনি। তাতেই এই ম্যাচটি ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে বিশ্ব রেকর্ডের খাতায় নাম উঠে।
১৪৫ বছরের টেস্ট ইতিহাসে কখনোই কোন ম্যাচে স্টাম্পিংয়ে প্রথম দুই উইকেট পতনের ঘটনা ঘটেনি। এবারই প্রথম এমন ঘটনা ঘটলো। এমন বিশ্ব রেকর্ডের সাথে জড়িয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি।
সর্বশেষ ২০০২ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেছিল নিউজিল্যান্ড। আর ২০০৩ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিল কিউইরা। ওই সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। এরপর নিরাপত্তার কারণে আর পাকিস্তান সফর করেনি কিউইরা। সূত্র- আইসিসি।
ডিএসএস/ এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,