editor

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জুন ৩, ২০২৩

সিলেটের সাহিত্যমেলা নিয়ে মনক্ষুন্ন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সিলেটের সাহিত্যমেলা নিয়ে মনক্ষুন্ন সংস্কৃতি প্রতিমন্ত্রী

4

ডিএসএস ডেস্ক :: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেছেন, সিলেটের সাহিত্য ও সংস্কৃতিচর্চার গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বাংলা সাহিত্যকে বৃহত্তর সিলেট অঞ্চলের জ্ঞানী-গুণী, বহু সাধক সমৃদ্ধ করেছেন। তাঁদের অবদানকে স্মরণ করা ও আগামী প্রজন্মের কাছে তাঁদের সৃষ্টিকর্ম পৌছে দেয়া আমাদের দায়িত্ব। বর্তমান সরকার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। আমরা বাংলা সাহিত্যের কল্যাণে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে এগিয়ে যেতে চাই। তৃণমূল পর্যায়ে সাহিত্য চর্চার বিকাশে সরকারের উদ্যোগকে আমরা সম্মিলিত ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই।

1

শনিবার (৩-জুন) সিলেট নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে বিভাগীয় সাহিত্য মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

4

এসময় মনক্ষুন্ন হয়ে তিনি বলেন, এখানে সব চেয়ার প্রশাসনের কর্মকর্তারা দখল করে বসে আছেন। বিভাগীয় সাহিত্য মেলামঞ্চে সিলেটের চার জেলা থেকে কমপক্ষে চারজন সাহিত্যিককে রাখলে ভালো হতো। তিনি আগামী বিভাগীয় সাহিত্যমেলাগুলো প্রত্যেকটি জেলা থেকে একজন করে সাহিত্যিককে মঞ্চে রাখার আহবান জানান।

1

‘তৃণমূল পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে’ সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায় ও বাংলা একাডেমির সমন্বয়ে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সিলেটে দুই দিনব্যাপী এই মেলা শনিবার শুরু হয়েছে।

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।

স্বাগত বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত।

7

বিভাগীয় সাহিত্য মেলার প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, আলোচনা করেন বিশিষ্ট কবি ও গবেষক ড. মোস্তাক আহমাদ দীন ও বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ।

এছাড়াও বিভাগের চার জেলার কবি, সাহিত্যিকসহ নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। বিকাল সাড়ে পাঁচটায় শুরু হয় চার জেলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান। ৪ জুন রবিবার সকাল সাড়ে দশটায় শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের প্রতি কয়েস লোদীর কৃতজ্ঞতা

তারেক রহমানের প্রতি কয়েস লোদীর কৃতজ্ঞতা

6 বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট

রায়নগর নিলয় মোটরস এর নিজস্ব শো-রুমে লঞ্চ হলো হিরো গ্ল্যামার এক্স

রায়নগর নিলয় মোটরস এর নিজস্ব শো-রুমে লঞ্চ হলো হিরো গ্ল্যামার এক্স

3 সিলেট নগরীর রায়নগর সোনারপাড়ায় নিলয় মোটরস লি. এর নিজস্ব হিরো শো-রুমে নতুন হিরো গ্ল্যামার এক্স মডেলের মোটরবাইক আনুষ্ঠানিকভাবে লঞ্চ

বিশ্বনাথে প্রবাসী আব্দুল মজিদ’র উদ্যোগে দুইশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

বিশ্বনাথে প্রবাসী আব্দুল মজিদ’র উদ্যোগে দুইশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

7 পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের নরসীমপুর গ্রামে দুইশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী

তাহসিনা রুশদীর লুনার বিজয়ে বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের মিষ্টি বিতরণ

তাহসিনা রুশদীর লুনার বিজয়ে বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের মিষ্টি বিতরণ

6 সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বিপুল ভোটে সংসদ সদস্য

দুই মন্ত্রীকে অভিনন্দন জানাল সিলেট জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট

দুই মন্ত্রীকে অভিনন্দন জানাল সিলেট জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট

4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও

যুবদল নেতা সাহেদ আহমদের রোগমুক্তি ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

যুবদল নেতা সাহেদ আহমদের রোগমুক্তি ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

2 সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহেদ আহমদের দ্রুত সুস্থতা কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় শাখার নতুন কমিটি গঠন

3 স্বেচ্ছাসেবক মূলকভাবে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)-এর লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচী, কার্যক্রম, পরিচালনার জন্য ৪১ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় শাখা

রাজপথ থেকে নগরপিতা ও জাতীয় রাজনীতির ধ্রুবতারা

রাজপথ থেকে নগরপিতা ও জাতীয় রাজনীতির ধ্রুবতারা

8 শিপন আহমদ: সিলেটের রাজনৈতিক মানচিত্রে আরিফুল হক চৌধুরী কেবল একটি নাম নয়, বরং একটি লড়াকু অধ্যায়ের নাম। ১৮ নম্বর

1
4