editor
প্রকাশিত: 11:16 AM, June 6, 2023
ডিএসএস ডেস্ক :: কোরিয়া থেকে আমদানি করা আধুনিক উচ্চগতির নতুন কোচ নিয়ে যাত্রা শুরু করেছে ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেস।
মঙ্গলবার (৬ জুন) সকাল ৭টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে লাল-সবুজের নতুন কোচে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে সুবর্ণ এক্সপ্রেস।
জানা গেছে, গত ৪ এপ্রিল সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার টঙ্গীর উদ্দেশ্যে কোরিয়ার নতুন কোচ নিয়ে সুবর্ণ এক্সপ্রেসের ট্রায়াল রান চলে। ট্রায়াল রানে পজিটিভ রিপোর্ট আসার পর আজ সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ১৮টি নতুন আধুনিক পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত কোচ নিয়ে অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
সূবর্ণ এক্সপ্রেস ট্রেনে ৭টি শোভন চেয়ার, ৪টি এসি চেয়ার (স্নিগ্ধা), একটি পাওয়ার কার, দুইটি গার্ডব্রেক, খাবার গাড়ি রয়েছে। এই ট্রেনে মোট আসনসংখ্যা ৮৯০। নতুন কোচ সংযোজিত হলেও ভাড়ার কোনো পরিবর্তন হচ্ছে না।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, কোরিয়া থেকে আমদানিকৃত আধুনিক দ্রুতগতির ১৮টি কোচ সংযোজন করে সাজিয়ে তোলা হয়েছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটিকে। আজ সকাল ৭টায় যথারীতি যাত্রী নিয়ে নতুন এসব আধুনিক কোচে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে সুবর্ণ এক্সপ্রেস। সোমবার রাতে সুবর্ণতে নতুন কোচগুলো লাগানো হয়েছে।
কোরিয়া থেকে আমদানি করা বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাওয়া ১৫০টি মিটারগেজ কোচের মধ্যে ইতোমধ্যে অনেকগুলো কোচ চলে এসেছে। আরামদায়ক সিট, অটোমেটিক স্লাইড ডোর, বায়ো টয়লেট, সিসি ক্যামেরাসহ আরও কিছু নতুন প্রযুক্তি যুক্ত রয়েছে এসব কোচে।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ