editor

প্রকাশিত: 11:38 AM, June 6, 2023

১০ মিনিটেই শেষ আর্জেন্টিনা ম্যাচের টিকিট

১০ মিনিটেই শেষ আর্জেন্টিনা ম্যাচের টিকিট

7

ডিএসএস ডেস্ক :: আগামী জুনে এশিয়া সফরে আসছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সফরের প্রথম ম্যাচে ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

১০ মিনিট না যেতেই সেই ম্যাচের প্রথম ধাপের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আগামী বৃহস্পতিবার ছাড়া হবে দ্বিতীয় দফার টিকিট।

স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হয় টিকিট বিক্রি। কিন্তু ১০ মিনিট পর হতাশ হতে হয় টিকিট কিনতে অনলাইনে ঢোকা বাকি ফুটবল ভক্তদের। বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচটি অনুষ্ঠিত হবে বেইজিং ওয়ার্কার্স স্টেডিয়ামে। যার ধারণক্ষমতা ৬৮ হাজার। এই ম্যাচের জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ৮২ ডলার, আর সর্বোচ্চ মূল্য ৬৭৫ ডলার।

5

যদিও টিকিটের মূল্য নিয়ে শুরুতে নাখোশ ছিলেন বেশ কিছু সমর্থক। কেননা চাইনিজ সুপার লিগে এর চেয়ে কম মূল্য। কিন্তু টিকিট বিক্রি শুরুর দিনই বোঝা গেল বাস্তবতা। বিশ্বচ্যাম্পিয়নদের খেলা দেখার সুযোগ প্রত্যেকদিন মেলে না।

এই ম্যাচের টিকিট অন্য কারও কাছে বিক্রি করা যাবে না। কারণ টিকিটের সঙ্গে প্রত্যেকটি ব্যক্তির পরিচয়পত্রের নাম্বার ও ফটো আইডি জুড়ে দেওয়া দেওয়া হয়েছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উইচ্যাটে’ সবচেয়ে বেশি মুল্যের টিকিট ২হাজার ৭৪৩ ডলারে কেনার প্রস্তাব উঠেছে।

5

এশিয়া সফরের জন্য আগেই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তারকায় পরিপূর্ণ এক দল নিয়ে আসছে। থাকছেন লিওনেল মেসি। চীনে তাদের বিশাল এক সমর্থকগোষ্ঠী আছে। বিশেষ করে কাতার বিশ্বকাপ জয়ের পর তা আরও বেড়েছে।

6

এদিকে অস্ট্রেলিয়া ম্যাচের পর আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচটি হবে ইন্দোনেশিয়ার জেলোরা বুং কারনো স্টেডিয়ামে।

4

এস এ

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

2 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

4 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

3 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

6 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

3 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
4