editor
প্রকাশিত: 1:26 PM, June 7, 2023
ডিএসএস ডেস্ক :: রংপুর মহানগরীতে ফয়সাল হোসেন (৩৮) নামের এক যুবককে ১৫০ ভরি ওজনের ১৫টি স্বর্ণের বারসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা।
বুধবার (৭ জুন) সকাল পৌনে ৯টার দিকে মহানগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে যাত্রীবাহী শ্যামলী পরিবহন থেকে ওই যুবককে আটক করা হয়। বিশেষ কৌশলে স্বর্ণের বারগুলো কোমরে বেঁধে রেখেছিলেন ওই যাত্রী।
আটক ফয়সাল হোসেন মুন্সিগঞ্জ সদর উপজেলার দেওভোগ মৃধাবাড়ি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য অধিদপ্তর রংপুর জেলার পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, রংপুর থেকে ঢাকায় ইয়াবার চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্যামলী পরিবহনে ফয়সাল নামের এক যাত্রীর কোমর থেকে স্বর্ণের ১৫টি বার জব্দ করা হয়। ওই যাত্রীর পরিহিত প্যান্টের বেল্টের নিচে বিশেষ কায়দায় স্কচটেপে স্বর্ণগুলো মোড়ানো ছিল। ফয়সাল স্বর্ণের বারগুলো নিয়ে ঢাকা থেকে রংপুর এসেছেন।
মাদকদ্রব্য অধিদপ্তর রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন জানান, আটক ফয়সালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ