editor
প্রকাশিত: 12:08 PM, December 27, 2022
ডিএসএস ডেস্ক :: ‘আক্রমণাত্মক খেললেই আমি আমার সেরা ছন্দে থাকি। ইংল্যান্ডের বিপক্ষে গত নভেম্বরের সিরিজেও ওয়ানডে ক্রিকেটে অনেকেই আমার শেষ দেখে ফেলেছিলেন। সেই ম্যাচে আমি সেঞ্চুরি করেছিলাম।’
মেলবোর্ন টেস্টের আগে সমালোচনার জবাবে পরোক্ষভাবে সেঞ্চুরির ঘোষণাই দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। আর মাঠে তা করেও দেখালেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ব্যাটসম্যান ও টেস্ট ইতিহাসের দশম ব্যাটসম্যান হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করেছেন এই ওপেনার।
অস্ট্রেলিয়ার হয়ে এর আগে এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। শততম টেস্টের দুই ইনিংসেই শতকের কীর্তি আছে একমাত্র পন্টিংয়ের।
অনেক দিন ধরেই সাদা পোশাকের ক্রিকেটে নিজের সেরাটায় ছিলেন না ওয়ার্নার। মেলবোর্ন টেস্টের আগ পর্যন্ত পাঁচ দিনের সংস্করণে গত দুই বছরে তাঁর গড় ছিল মাত্র ২৭। সর্বশেষ সেঞ্চুরিটি ২০২০ সালের জানুয়ারিতে। গত ১১ ইনিংসে কোনো ফিফটির দেখাও পাননি। তাই তাঁকে নিয়ে কথা কম হয়নি। এই টেস্টের আগে তো সাবেক অধিনায়ক রিকি পন্টিং ওয়ার্নারকে বাস্তববাদী হতে ও ভবিষ্যতের দিকে তাকানোর পরামর্শও দিয়েছিলেন। তবে ২৭ ইনিংস পর সেঞ্চুরি করে সমালোচনা এখানেই থামিয়ে দিয়েছেন ওয়ার্নার।
শুধু শততম টেস্টে নয়, এর আগে নিজের শততম ওয়ানডেতেও সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ওয়ার্নার। ওয়ার্নার ছাড়া এই কীর্তি আছে শুধু গর্ডন গ্রিনিজের। এই সেঞ্চুরির পথে অস্ট্রেলিয়ার অষ্টম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৮০০০ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার অষ্টম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ২৫ সেঞ্চুরির মাইলফলকও।
মেলবোর্ন টেস্টের প্রথম দিনে বোলার গ্রিনের দাপটে প্রোটিয়ারা প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে ১৮৯ রানে। সর্বশেষ ৭ ইনিংসেই দুই শর কমে গুটিয়ে যয় দক্ষিণ আফ্রিকা। দিনের শেষ বেলায় ব্যাটিং করতে নেমে ১ উইকেটে ৪৫ রান তোলে অস্ট্রেলিয়া।
ওয়ার্নার অপরাজিত ছিলেন ৩২ রানে, তাঁর সঙ্গী মারনাস লাবুশেনের রান ৫। এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ২৭৭ রান। ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ১৫০ রানের মাইলফলক ছুঁয়েছেন ওয়ার্নার। স্টিভেন স্মিথ অপরাজিত আছেন ৮০ রানে।
ডিএসএস/ এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,