editor
প্রকাশিত: 2:10 PM, June 12, 2023
ডিএসএস ডেস্ক :: খুলনা ও বরিশাল সিটিতে খুব সুন্দর, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। সোমবার (১২ জুন) সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করে এমন মন্তব্য করেন তিনি।
মো. আহসান হাবিব খান বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ আমরা সব নির্বাচন কমিশনার প্রতিটি সিসি ক্যামেরা মনিটরিং করছি। সকাল থেকে এতো বেশি উৎসবমুখর পরিবেশে ভোটার উপস্থিতি, কল্পনার বাইরে। আমাদের শান্তি দিয়েছে এটা যে, কমিশনের সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা ভোটারদের আশ্বস্ত করেছে এবং তাদের ভোটকেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করেছে।
তিনি বলেন, আমরা মাঠ পর্যায় থেকে রিপোর্ট পাচ্ছি আমাদের নিজস্ব পর্যবেক্ষক টিমের কাছ থেকে। বরিশালে আমাদের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গিয়েছেন এবং খুলনায় গিয়েছেন যুগ্ম সচিব মনিরুজ্জামান। তাদের সঙ্গে ১০ জন করে কর্মকর্তারা আছেন। তাদের কাছ থেকে যে ফিডব্যাকটা পেলাম, তা হলো- খুব সুন্দর, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হচ্ছে। কোনো ধরনের অসহযোগিতা কারো কাছ থেকে পাইনি।
তিনি আরও বলেন, প্রথমত যারা ভোটার, তারা নির্বিঘ্নে কেন্দ্রে এসেছেন। দ্বিতীয়ত যারা প্রার্থী তারা সহযোগিতা করছেন। কোনো ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি হয়নি। তৃতীয়ত, আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। সবাই মিলে এই পর্যন্ত নির্বাচন পরিচালনা করছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে ভোট দিচ্ছেন।
এই নির্বাচন কমিশনার বলেন, আমরা আশা করি যে, অতীতের চেয়ে ভোটার উপস্থিতি বেশি হবে। যেহেতু ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হচ্ছে, তেমন কোনো অসুবিধা হচ্ছে না। কারো পক্ষ থেকে অভিযোগ আসেনি। আশা করি, শেষ পর্যন্ত এভাবে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।
তিনি বলেন, আড়াই ঘণ্টায় কয়েকটি কেন্দ্রের মধ্যে একটি ৮০টি, আরেকটিতে ৪৭টি ভোট হয়েছে দেখলাম। এটি স্লো নয়, গোয়িং ফাস্ট। ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে ভোটার থাকলে চারটার পরেও ভোটগ্রহণ চলতে থাকবে।
সকাল ৮টায় দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৪টা পর্যন্ত টানা চলবে।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ