editor
প্রকাশিত: 9:09 PM, June 12, 2023
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ২১ জুনের সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে জনগণ লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা উঠে পরে লেগেছে। কিন্তু কোন ষড়যন্ত্রই আমাকে দমিয়ে রাখতে পারবে না। উপরে আল্লাহ আছেন, নীচে আমার প্রাণপ্রিয় নগরবাসী আছেন। নগরবাসীর প্রতি আমার অগাদ বিশ্বাস রয়েছে, তারা পল্লী বন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদের লাঙ্গলকে বিজয়ী করবেন। আমি মেয়র নির্বাচিত হলে এই নগরীকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে নান্দনিক নগরীতে রূপান্তরিত করবো।
তিনি সোমবার (১২ জুন) সন্ধ্যায় নগরীর মাছিমপুরের শাহজালাল ব্রীজের পাশে ২৩নং ওয়ার্ডবাসীর উদ্যোগে লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
এলাকার বিশিষ্ট মুরব্বী সাজিদুর রহমান এর সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুশ শহীদ লস্কর বশির।
সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহীন এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা এমাদ উদ্দিন রাজু। বক্তব্য রাখেন জাপা নেতা সেবুল আহমদ তালুকদার, সিলেট জেলা যুব সংহতির আহবায়ক মরতুজা আহমদ চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এম বরকত আলী, আব্দুল হান্নান রুমন, আব্দুল আহমদ প্রমুখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির