editor
প্রকাশিত: 9:54 PM, June 12, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ২১ জুন এ দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (১২ জুন) ভোটে অনিয়মের অভিযোগ তুলে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করার পাশাপাশি আগামী দুই নির্বাচনে নিজেদের দলের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম চরমোনাই পীর।
সোমবার সন্ধ্যায় বরিশালের চাঁদমারী কমপ্লেক্সে এই জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সৈয়দ রেজাউল করিম বলেন, ‘নির্বাচনে মারাত্মক অনিয়মের কারণেই আমরা বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি। যখন প্রশাসন দলীয়করণ হয় তখন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই আশা করা যায় না। আমরা এই সরকার এবং নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।’
রেজাউল করিম আরও বলেন, ‘রাজশাহী এবং সিলেটে আমাদের যে প্রার্থী রয়েছে তাদের প্রার্থিতাও আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নির্বাচন বয়কটের ঘোষণা দিচ্ছি। খুলনার ফলাফলও আমরা প্রত্যাখ্যান করছি।’
বরিশালে দলীয় মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণার কথা জানিয়ে চরমোনাই পীর বলেন, ‘আগামী শুক্রবার বাদজুমা দেশব্যাপী বিক্ষোভ মিছিল করব। এ ছাড়া আলোচনা করে আমরা শিগগিরই ইড় কর্মসূচি ঘোষণা করব।’
উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট ও রাজশাহীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ অতিবাহিত হয়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের আর সুযোগ নাই। ইসলামী আন্দোলনের প্রার্থীরা নির্বাচন বয়কট করলেও ইভিএমে দলটির প্রার্থী ও প্রতীক থাকবে।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির