editor
প্রকাশিত: 11:22 AM, June 13, 2023
ডিএসএস ডেস্ক :: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নিত্যপণ্যের দাম বৈশ্বিক পরিস্থিতির কারণে ঊর্ধ্বমুখী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতি মাসে এক কোটি দরিদ্র পরিবারকে কম দামে তেল, ডাল ও চিনি দেওয়া হচ্ছে। আশা করি আমরা ঈদের আগেই সবাইকে এই মাসের পণ্য হাতে তুলে দিতে পারব। আমরা আশা করছি আগামী মাস থেকে এর সঙ্গে ৫ কেজি চালও যুক্ত হবে।
মঙ্গলবার (১৩ জুন) তেজগাঁওয়ের কলোনি বাজারে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে জুন মাসে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
টিপু মুনশি বলেন, এই মাসে ভোজ্যতেলের দাম ১০ টাকা কমাতে পেরেছি। অর্থাৎ তারা ১১০ টাকার পরিবর্তে ১০০ টাকায় তেল কিনতে পারবে। বিশ্ববাজারে তেলের দাম কমার ফলে আমরা এই দাম কমাতে পেরেছি। যদি এর মধ্যে আরও কমে তবে তার সঙ্গে সমন্বয়ে রেখে আমরা দাম কমাব।
তিনি বলেন, আপনাদের কাছে একটাই কথা, কোনো অসাধু ব্যবসায়ী যেন সুযোগ না নেয়। প্রকৃতপক্ষে যারা পাওয়ার যোগ্যতা রাখে তারা যেন পায়। আমরা পুরো সিস্টেমটাকে ডিজিটালাইজ করছি যেন ছোটখাট বাধা বিপত্তি অতিক্রম করতে পারি। সর্বোপরি যতদিন পর্যন্ত বাজার মূল্য স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত এটি চালিয়ে যাব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লাহ (সফি), নবী হোসেন জেনারেল স্টোরের স্বত্বাধিকারী নবী হোসেন প্রমুখ।
এস এ
7 জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৭তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক
1 স্টাফ রিপোর্টার: সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী
2 স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য
6 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির
3 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত নামলেই যেন খুলে যায় চোরাচালানের ‘অবারিত দুয়ার’—এমন অভিযোগ স্থানীয়দের। তাদের ভাষ্য, দিনের আলো
4 স্টাফ রিপোর্টার সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ২ নম্বর ও ৪ নম্বর দোকানগৃহে নির্বিঘ্নে
7 সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে এসে জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আলাউদ্দীনের হাতে পর্তুগাল প্রবাসী যুবক
5 পরিবেশ সুরক্ষা ও সুফলা প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট