editor

প্রকাশিত: 11:16 AM, June 17, 2023

হাওরাঞ্চলে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

হাওরাঞ্চলে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ডিএসএস ডেস্ক :: হাওরে বাড়ছে পানি। বর্ষাকে মোকাবেলা ও প্রস্তুতি নিতে ছোট বড় নৌকা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এছাড়াও কারিগরদের পাশাপাশি পুরোনো নৌকা গুলোও মেরামতে ব্যস্ত হয়ে পড়েছেন হাওরাঞ্চলের নৌকার মাঝিরা।

হাওরঞ্চলের বাসিন্দাদের সারা বছর নৌকা তৈরির কাজ না থাকলেও বর্ষা মৌসুমের জন্য অপেক্ষায় থাকেন কারিগররা।

সরেজমিনে সুনামগঞ্জের জামালগঞ্জ সাচনাবাজার ইউনিয়নের নজাতপুর, হরিহরপুর, শেরমস্তপুর গ্রামে গিয়ে দেখা যায় কারিগররা তাদের নিজের হাতের ছোঁয়ায় কেউ ছোট নৌকা কেউ বড় নৌকা বানাচ্ছেন। কেউ নৌকাগুলো রঙ করতে আলকাতরা মাখছেন। কেউ করাত দিয়ে কাটছেন, কেউ হাতুরি দিয়ে নৌকায় পেরেক লাগাতে ব্যস্ত।

নজাতপুর গ্রামে আব্দুস সালাম বলেন, আমি ছোট বেলা থেকেই নৌকা তৈরি করি। বড় নৌকার চেয়ে ছোট নৌকার চাহিদা বেশি। প্রতিটি ১৪ হাতের নৌকা বানাতে ৭ হাজার টাকা থেকে ৮ হাজার টাকা খরচ হয়। বিক্রি করা হয় ৮ থেকে ১০ হাজার টাকায়। এসব নৌকায় আম, মেহগনি, বড়ই, কদমসহ বিভিন্ন প্রজাতির গাছ ব্যবহার করা হয়।

এলাকার ব্যাপারী শাহাব উদ্দিন বলেন, শুকনা মৌসুমে নৌকা তৈরির কাঠ কেনার জন্য কেউ কেউ আসেন কিন্তু সে সময়টা ব্যবসা মন্দা থাকে। তখন নৌকা তৈরির কারিগররা খুব কষ্টে সময় পার করে। কিন্তু বর্ষা মৌসুমে আসলে নৌকার ব্যবহার বেড়ে যায় হাওরের মানুষের। হাওরাঞ্চলে বর্ষা মৌসুমে যাতায়াতের বাহন হিসাবে নৌকাই একমাত্র ভরসা।

তিনি আরো জানান, কারিগর অনুযায়ী প্রতিদিন প্রতিদিন ২ জনে ১ থেকে ২টি নৌকা তৈরি করে। ছোট নৌকা বিক্রি হচ্ছে ৫ থেকে ৬ হাজার টাকা। একেকটি নৌকা তৈরির জন্য কারিগররা পারিশ্রমিক নেয় ৬ থেকে ৭ শত টাকা। জামালগঞ্জের সাচনাবাজারে সপ্তাহে প্রতি সোমবারে হাট বসে। হাটের দিনে বিভিন্ন কারিগর নৌকা নিয়ে হাটে আসে। সেই হাটেই তারা তাদের নৌকা বিক্রি করেন। এছাড়াও কোন কোন মালিক নৌকা তৈরির জন্য কারিগরদের রোজ হিসাবে কাজ করান।

হরিহরপুরের কারিগর হরিদাস বলেন, সারা বছর বিভিন্ন এলাকায় ঘর বাড়ি মেরামত করি। কিন্তু বর্ষার সময় এলে নৌকা তৈরির কাজ করি। এই সময় নৌকার চাহিদা বেড়ে যায়। তিনি জানান, ১টি নৌকা তৈরি করতে ২ জন কারিগরের ২ থেকে ৩ দিন সময় লেগে যায়। প্রতি কারিগরকে মজুরি দিতে হয় ৭ থেকে ৮ শত টাকা। কাঠের দাম ও হেলপারের মজুরি বেড়ে যাওয়ায় লাভ তুলনামুলক কম হয়। লাইনে চালানোর জন্য একটি বড় নৌকা বা ট্রলার তৈরি করতে ২ থেকে আড়াই লক্ষ টাকা খরচ হয়।

সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া বলেন, বর্ষা মৌসুমে এই উপজেলায় ৪টি ইউনিয়নে বর্ষায় একমাত্র যোগাযোগের মাধ্যম নৌকা। এক গ্রাম থেকে আরেক গ্রাম যেতে, মাছ ধরার জন্য এবং মানুষ পারাপারের জন্য নৌকা ব্যবহার হয়।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির