editor
প্রকাশিত: 1:00 PM, June 18, 2023
ডিএসএস ডেস্ক :: জাতীয় দলের হয়ে ১৯৯তম ম্যাচ খেলতে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলও পেয়ে গিয়েছিলেন, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল।
যদিও মাঠ ছাড়েন জয়ের আনন্দ নিয়ে। ইউরো বাছাইপর্বে বসনিয়া এন্ড হার্জেগোভিনাকে ৩-০ গোলে হারায় পর্তুগাল।
ঘরের মাঠ লিসবনে জোড়া গোল করেন ব্রুনো ফের্নান্দেস। তার আগে অবশ্য গোলের খাতা খোলেন বের্নার্দো সিলভা। ৪৪ মিনিটে ফের্নান্দেসের পাস থেকে পর্তুগালকে এগিয়ে দেন এই মিডফিল্ডার। এর আগে যদিও সতীর্থের বাড়ানও ক্রস থেকে হেডে গোল করেন রোনালদো। কিন্তু অফসাইডের ফাঁদে পড়েন এই ফরোয়ার্ড।
বিরতির পর ৭৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফের্নান্দেস। রুবেন নেভেসের ক্রস দারুণ এক হেডে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক ভলিতে জাতীয় দলের হয়ে ১৫তম গোলের দেখা পান তিনি। তাতে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল। বাছাইপর্বে এনিয়ে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে।
এদিকে ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে রোনালদোকে কোলে তুলে নেন এক ভক্ত। তার সঙ্গে ‘সিউউ’ উদযাপনও করেন রোনালদো। এমনকি ম্যাচ শেষেও আরেক ভক্তের সঙ্গে দেখা করেন তিনি।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,