editor
প্রকাশিত: 6:15 PM, June 18, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের ওসমানীনগরে অটোরিকশা চালক ব্রজেন্দ্র শব্দকর হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ জুন) সিলেট জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত সুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মোঃ সেলিম জানান, ব্রজেন্দ্র শব্দকর হত্যা মামলার মূল আসামি সমানীনগর উপজেলার মজলিশপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মো. গুলজার আলী (২৭) কে গত ১৪ জুন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ও পরদিন একই গ্রামের তাহির আলীর ছেলে শিপন মিয়া (২৭) কে সিলেটের ওসমানীনগর থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ৫ মে বিকালে ওসমানীনগর থানার লাল কৈলাস গ্রামের অটোরিকশা চালক ব্রজেন্দ্র শব্দকরের মরদেহ ওসমানীনগর থানাধীন ৪ নং বুরুঙ্গা ইউনিয়নের প্রথমপাশা গ্রামের সড়কের পাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, ব্রজেন্দ্র শব্দকরের চালিত অটোরিকশাটি চুরির উদ্দেশ্য নিয়ে গত ৮ মে রাতে বেশি টাকা ভাড়া প্রদানের আশ্বাসে গ্রেপ্তারকৃত আসামীরা ব্রজেন্দ্র শব্দকরের অটোরিকশায় চেপে বসেন। পরে তারা কৌশলে তাজপুর বাজার হতে বুরুঙ্গা রাস্তায় নিয়ে যায়। কিন্তু ব্রজেন্দ্র শব্দকর রাতে চোখে কম দেখায় গ্রেপ্তার আসামি গুলজার আলী তাজপুর বাজার থেকে রিকশাটি নিজে চালিয়ে বুরুঙ্গা নিয়ে যান। সেখানে পৌঁছার পর ব্রজেন্দ্র শব্দকর প্রস্রাব করার কথা বলে গাড়ি হতে নেমে রাস্তার দক্ষিণ পাশে প্রস্রাব করতে বসে। এ সময়ে গ্রেপ্তারকৃত আরেক আসামী শিপন মিয়া পিছন দিক হতে তার সাথে নেয়া লোহার হাতুড়ি দিয়ে ব্রজেন্দ্র শব্দকরের মাথায় ৩-৪টি আঘাত করে এবং ধাক্কা দিয়ে রাস্তার নিছে ফেলে দেয়। পরে সেখান থেকে তারা রিকশাটি নিয়ে পালিয়ে যায় এবং সেটা বিক্রি করে তারা দুজনেই টাকা ভাগ-বাটোয়ারা করে নেন।
পরদিন বিকালে ওসমানীনগর থানার লাল কৈলাশ গ্রামের অটোরিকশা চালক ব্রজেন্দ্র শব্দকরের মরদেহ ওসমানীনগর থানাধীন ৪ নং বুরুঙ্গা ইউনিয়নের প্রথমপাশা গ্রামের সড়কের পাশ উদ্ধার করে পুলিশ। এদিনই নিহতের স্ত্রী বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা (নং-৫, তারিখ-০৭/০৫/২০২৩খ্রি: ধারা-৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড) দায়ের করেন।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির