editor
প্রকাশিত: 6:33 PM, June 25, 2023
ডিএসএস ডেস্ক :: ইনজুরিতে গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে জাসপ্রিত বুমরাহ। টি-২০ বিশ্বকাপ মিস করেছেন, সর্বশেষ আইপিএল খেলতে পারেননি। তাকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দলে ডেকে পরে নাম কেটে দেওয়া হয়েছিল। কারণ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) পঞ্চাশ ওভারের বিশ্বকাপে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি।
ওই বিশ্বকাপ আসন্ন। বুমরাহও মাঠে ফেরার খুব কাছে। আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে ভারতের। ওই সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন এই ডানহাতি পেসার। এছাড়া ৩ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ আছে মেন ইন ব্লুজদের। ওই সিরিজের দলও ঘোষণা করা হয়নি। বুমরাহকে ওই সিরিজেও ডাকা হতে পারে।
তবে বুমরাহকে নিয়ে ঝুঁকি নেয়ার পক্ষে নন শাস্ত্রী। কারণ ভারতের বোলিং লাইন আপের মূল অস্ত্র এই পেসার। তাকে ঘিরেই দল মূল পরিকল্পনা সাজায়। তবে পুরোপুরি ফিট না হলে তাকে ম্যাচ খেলালে সেটা উল্টো দলের জন্যই বিপদ ডেকে নিয়ে আসবে।
শাস্ত্রী বলেন, ‘মূল ভাবনা হলো, তাকে পুরো ফিট পেতে হবে। সে বিশ্বমানের এক অস্ত্র, কিন্তু শতভাগ ফিট হয়ে উঠতে হবে তাকে। এতটাই গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে, বিশ্বকাপের জন্য তাকে তাড়াহুড়ো করে নামিয়ে দেওয়া যাবে না। সেরকম কিছু করতে গিয়ে তাকে আবার চার মাসের জন্য হারাতে হতে পারে। অনেকটা শাহিন আফ্রিদি মতোই। পাকিস্তান তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলিয়েছে তাড়াহুড়ো করে। সে পরে চার মাসের জন্য ছিটকে গেছে।’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,