editor
প্রকাশিত: 9:12 PM, June 26, 2023
ডিএসএস ডেস্ক :: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের উদ্দেশ্যে ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপ এক হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। বিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট থেকেও এখন বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন বিদ্যুৎ বিভাগের নীতি ও গবেষণা শাখা পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, ‘রাত থেকে আদানি বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছে। এখন থেকে আমরা আদানির বিদ্যুৎকেন্দ্রের পুরো সক্ষমতার বিদ্যুৎ পাব।’
আদানির বিদ্যুতের দরের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ হোসাইন বলেন, ‘আমাদের কয়লাভিত্তিক পায়রা ও রামপাল থেকে উৎপাদিত বিদ্যুতের মতোই আদানির বিদ্যুতের খরচ পড়ছে।’
সোমবার (২৬ জুন) মুম্বাই স্টক এক্সচেঞ্জের জন্য দেওয়া এক বিবৃতিতে আদানি পাওয়ার জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম শেষে গত রবিবার (২৫ জুন) বাংলাদেশ সময় রাত ১২টায় আদানি পাওয়ারের দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। আদানির বিদ্যুৎকেন্দ্রটি এখন পূর্ণ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে।
বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী সেখান থেকে বিদ্যুৎ আমদানি করতে পারবে। প্রথম ইউনিট থেকে ৬ এপ্রিল রাতে বাণিজ্যিকভাবে বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রথম ইউনিট থেকে গড়ে ৭২০-৭৫০ মেগাওয়াট সরবরাহ করা হচ্ছিল।
আদানির বিদ্যুৎকেন্দ্রটির সক্ষমতা ১৬০০ মেগাওয়াট থাকলেও বিপিডিবির সঙ্গে চুক্তি অনুযায়ী কেন্দ্রটি থেকে ১৪৫৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।
গোড্ডা থেকে ভারতীয় অংশে প্রায় ১০৬ কিলোমিটারের ডেডিকেটেড ট্রান্সমিশন লাইনের মাধ্যমে আদানির বিদ্যুৎ দেশে আসছে।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ