editor
প্রকাশিত: 11:21 AM, June 27, 2023
ডিএসএস ডেস্ক :: পৃথিবী থেকে ১২০,০০০ ফুট উচ্চতায় ভেসে বেড়াচ্ছে বিশ্বকাপের ট্রফি। এমন ছবি প্রকাশ করে বেশ হইচই ফেলে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে মহাকাশে। পরে বিশেষ প্রযুক্তির বেলুনের মাধ্যমে সম্ভাব্য ফাইনালের ভেন্যু ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবতরণও করেছে এই ট্রফি।
এদিকে, বিশ্বকাপ ট্রফিটি আয়োজক দেশ ভারতসহ বিশ্বের ১৮টি দেশে ভ্রমণ করবে। এর মধ্যে আগামী ৭, ৮, ৯ আগস্ট; এই তিন দিন থাকবে বাংলাদেশে। ২৭ জুন থেকে ১৪ জুলাই অবধি ভারতেরই বিভিন্ন শহরে চলবে ট্রফি ট্যুর।
ভারত এবং অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলোর সাথে ২০টির বেশি শহর পরিদর্শন করবে। ট্রফিটি বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, পাপুয়া নিউ গিনি, নাইজেরিয়া, উগান্ডা, ফ্রান্স, ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উদীয়মান দেশগুলোতেও ভ্রমণ করবে।
এদিকে, ২০২৩ ওডিআই বিশ্বকাপের সূচি এখনো প্রকাশ পায়নি। তবে গুঞ্জন রয়েছে আজ (মঙ্গলবার) ভারতের মুম্বাইয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক সূচি ঘোষণা হতে পারে।
কবে কোন দেশে থাকবে বিশ্বকাপ ট্রফি-
২৭ জুন থেকে ১৪ জুলাই: ভারত
১৫ জুলাই থেকে ১৬ জুলাই: নিউজিল্যান্ড
১৭ জুলাই থেকে ১৮ জুলাই: অস্ট্রেলিয়া
১৯ জুলাই থেকে ২১ জুলাই: পাপুয়া নিউগিনি
২২ জুলাই থেকে ২৪ জুলাই: ভারত
২৫ জুলাই থেকে ২৭ জুলাই: যুক্তরাষ্ট্র
২৮ জুলাই থেকে ৩০ জুলাই: ওয়েস্ট ইন্ডিজ
৩১ জুলাই থেকে ৪ আগস্ট: পাকিস্তান
৫ আগস্ট থেকে ৬ আগস্ট: শ্রীলঙ্কা
৭ আগস্ট থেকে ৯ আগস্ট: বাংলাদেশ
১০ আগস্ট থেকে ১১ আগস্ট: কুয়েত
১২ আগস্ট থেকে ১৩ আগস্ট: বাহরাইন
১৪ আগস্ট থেকে ১৫ আগস্ট: ভারত
১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট: ইতালি
১৯ আগস্ট থেকে ২০ আগস্ট: ফ্রান্স
২১ আগস্ট থেকে ২৪ আগস্ট: ইংল্যান্ড
২৫ আগস্ট থেকে ২৬ আগস্ট: মালয়েশিয়া
২৭ আগস্ট থেকে ২৮ আগস্ট: উগান্ডা
২৯ আগস্ট থেকে ৩০ আগস্ট: নাইজেরিয়া
৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর: দক্ষিণ আফ্রিকা
৪ সেপ্টেম্বর- ভারত।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,