editor

প্রকাশিত: 4:47 PM, December 28, 2022

আওয়ামী লীগের গঠনতন্ত্রে সাত পরিবর্তন

আওয়ামী লীগের গঠনতন্ত্রে সাত পরিবর্তন

ডিএসএস ডেস্ক :: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের গঠনতন্ত্রে সাতটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। গত শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই পরিবর্তনগুলো অনুমোদন দেন কাউন্সিলররা। শিগগিরই এ গঠনতন্ত্র পুস্তিকা আকারে প্রকাশ করা হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এই তথ্য জানিয়েছেন।

দলের একাধিক সূত্র জানায়, এবারের গঠনতন্ত্রে সাতটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো: ১. কেন্দ্রীয় কমিটির নাম সুনির্দিষ্ট করে ‘কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ’করা হয়েছে। ২. দলের যে কোনো পর্যায়ের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। আগে এই বাধ্যবাধকতা ছিল না। ৩. দলের উপজেলা, থানা ও ইউনিয়ন কমিটির উপদেষ্টার সংখ্যা বাড়িয়ে ২৭ করা হয়েছে। আগে উপজেলা বা থানায় ২১ জন এবং ইউনিয়ন কমিটিতে ১৫ জন নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হতো। ৪. মহানগরের প্রতিটি পর্যায়ের কমিটিতে অন্তত দুই-তৃতীয়াংশ স্থানীয় ভোটার রাখতে হবে। ৫. স্থানীয় সরকারের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সিটি করপোরেশনের কাউন্সিলর পদে নির্বাচনে দলের মনোনয়ন দেওয়া হবে না। ৬. মহিলা শ্রমিক লীগকে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের মর্যাদা দেওয়া হয়েছে। ৭. আওয়ামী লীগের যে কোনো শাখা কমিটির নিয়মিত সভা এক মাসের পরিবর্তে দুই মাস পর পর করতে হবে।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আব্দুর রাজ্জাক দলের ২২তম জাতীয় সম্মেলন গঠনতন্ত্র উপকমিটির সভাপতি ছিলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের গঠনতন্ত্র এমনিতেই যুগোপযোগী ও আধুনিক। এর পরও আমাদের সাংগঠনিক কাজের সুবিধার জন্য অল্প কিছু পরিবর্তন আনা হয়েছে। ’

আওয়ামী লীগের আগের গঠনতন্ত্রের ২৫-এর ৭ (ক) অনুসারে শ্রমিক লীগ ও ছাত্রলীগকে ভ্রাতৃপ্রতিম সংগঠনের স্বীকৃতি দেওয়া হয়। এবারের গঠনতন্ত্র সংশোধন করে এ দুই সংগঠনের সঙ্গে মহিলা শ্রমিক লীগকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। মহিলা শ্রমিক লীগ ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে তাদের গঠনতন্ত্র অনুসারে পরিচালিত হবে।

আওয়ামী লীগের এই সম্মেলনে গঠনতন্ত্র উপকমিটির সদস্যসচিব ছিলেন সেলিম মাহমুদ। তিনি বলেন, ‘আমরা মহিলা শ্রমিক লীগকে ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছি। তাদের গঠনতন্ত্র তৈরি করা হচ্ছে। সেখানে যেন আইএলওর সঙ্গে সাংঘর্ষিক কিছু না থাকে, সেটা দেখা হবে।’

দলের গত মেয়াদের গঠনতন্ত্রে ৪ নম্বর অনুচ্ছেদে গঠনপ্রণালী অংশের ৩ নম্বরে দলের কেন্দ্রীয় কমিটির নাম লেখা আছে ‘বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটি’। আবার গঠনতন্ত্রের ১৮ নম্বর অনুচ্ছেদসহ একাধিক স্থানে কেন্দ্রীয় কমিটির নাম ‘বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ’লেখা আছে। গঠনতন্ত্র সংশোধন করে এখন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নাম নির্দিষ্ট করা হয়েছে ‘কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ’।

জানতে চাইলে ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘এত দিন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নাম একেক জায়গায় একেকটা লেখা হতো। এবার নাম চূড়ান্ত করে দেওয়া হয়েছে। এখন থেকে সব জায়গায় ‘কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ’ লেখা হবে।

আওয়ামী লীগের সব শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরবর্তী ৪৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে; না পারলে ওই কমিটি বাতিল করা হবে। তবে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কমিটি তাদের অনুমোদনকারী কমিটির কাছে সময় বাড়ানোর লিখিত আবেদন করতে পারবে। আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক আবেদনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘এত দিন দেখা যেত সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে দু-এক বছর চলে যাচ্ছে, কিন্তু পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হচ্ছে না। দলের নেতাকর্মীরা সভাপতি ও সাধারণ সম্পাদকের পেছনে ঘুরে হয়রান হয়ে যান, কিন্তু কমিটি আর হয় না। এতে সাংগঠনিক কর্মকা-ে সমস্যা হয়। এ জন্য আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় বেঁধে দিয়েছি। ’

দলের জ্যেষ্ঠ নেতাদের সাংগঠনিক কাজে সম্পৃক্ততা বাড়াতে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায়ের কমিটিতে উপদেষ্টা পদের সংখ্যা বাড়ানো হয়েছে। এখন থেকে দলের সব পর্যায়ের কমিটির উপদেষ্টা পরিষদ হবে ২৭ সদস্যের।

আগের গঠনতন্ত্রের ২৬ নম্বর অনুচ্ছেদের উপদেষ্টা পরিষদ অংশের ৩ নম্বরে বলা ছিল, ‘সংগঠনের জেলা, মহানগর, উপজেলা/থানা, ইউনিয়ন পর্যায়েও কেন্দ্রের অনুরূপ উপদেষ্টা পরিষদ গঠিত হইবে। মহানগরে ২৭, জেলায় ২৭, উপজেলা ও থানায় ২১ জন, ইউনিয়নে ১৫ জন সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হইবে। ’

দলের গঠনতন্ত্র পরিবর্তন করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সিটি করপোরেশনের কাউন্সিলর পদে প্রার্থী মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। আগের গঠনতন্ত্রের ২৮ (৪) অনুচ্ছেদের (ক)-তে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও দুজন ভাইস চেয়ারম্যান (মহিলা ও পুরুষ) পদে প্রার্থী মনোনয়ন দেবে। এবারের গঠনতন্ত্রে ধারাটি পরিবর্তন করে দু’জন ভাইস চেয়ারম্যান মনোনয়ন দেওয়ার বিষয়টি বাদ দেওয়া হয়েছে।

আগের গঠনতন্ত্রের ২৮ (৬)-এ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী মনোনয়নের বিষয়টি উল্লেখ ছিল। এবারের গঠনতন্ত্রে পরিবর্তন এনে কাউন্সিলর পদে মনোনয়নের অনুচ্ছেদটি বাদ দেওয়া হয়েছে। এবারের গঠনতন্ত্রে মহানগরের যে কোনো স্তরের কমিটি গঠনের ক্ষেত্রে কমিটিতে দুই-তৃতীয়াংশ স্থানীয় ভোটার রাখা বাধ্যতামূলক করা হয়েছে। মহানগরের ভোটের রাজনীতিকে শক্তিশালী করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ বলেন, ‘অনেক সময় দেখা যায় যে মহানগরের বিভিন্ন কমিটিতে জেলা থেকে আসা ব্যক্তিদের প্রাধান্য থাকে। এতে স্থানীয় ভোটের রাজনীতিতে কিছু সমস্যা দেখা যায়। এ কারণে মহানগরের সব পর্যায়ের কমিটিতে দুই-তৃতীয়াংশ স্থানীয় ভোটারকে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।’

গঠনতন্ত্র উপকমিটির একাধিক নেতা জানান, এবারের গঠনতন্ত্রে সব শাখা কমিটির নিয়মিত সভার মধ্যবর্তী সময়ের ব্যবধান বাড়ানো হয়েছে। আগের গঠনতন্ত্রে প্রতি মাসে একবার করে সভার নিয়ম রাখা হয়েছিল। এবারে তা দুই মাস করা হয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে, আগের গঠনতন্ত্রে জেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে ৬৪ জেলা পরিষদের কথা উল্লেখ ছিল। এবারে তা পরিবর্তন করে ৬১ জেলা পরিষদ করা হয়েছে। কারণ পার্বত্য তিন জেলা পরিষদে নির্বাচন না হওয়ায় প্রার্থী মনোনয়ন দিতে হয় না। এ ছাড়া আগের গঠনতন্ত্রে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের সংখ্যা নির্দিষ্ট করা ছিল না। এবারের গঠনতন্ত্রে এগুলোর সংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে।

ডিএসএস/ এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের