editor
প্রকাশিত: 11:37 AM, July 5, 2023
ডিএসএস ডেস্ক :: দক্ষিণ এশিয়ায় ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফের ফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা গোলরক্ষকের এই স্বীকৃতি পান জিকো।
সেমি শেষে বাংলাদেশ দল দেশে ফিরে আসায় মঞ্চে সশরীরে উপস্থিত থাকতে পারেননি বাংলাদেশ দলের গোলরক্ষক। তাই তার পক্ষ থেকে স্মারক পুরস্কার গ্রহণ করেছেন সাফের কম্পিটিশন ম্যানেজার আসিফ। তিনি বাংলাদেশে এসে জিকোকে সেটি বুঝিয়ে দেবেন।
ফাইনালে উঠতে না পারলেও সাফের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার যে লক্ষ্য নিয়ে ভারতে গিয়েছিল সেটা পূরণ হয়েছে বাংলাদেশ দলের। ১৪ বছর পর দক্ষিণ এশিয়ার এই টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। এর আগে ২০০৯ সালে শেষবার দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত প্রতিযোগিতাটির সেমিতে খেলেছিল বাংলাদেশ।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ গোল হারে বাংলাদেশ। এরপর মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে দুটি ম্যাচেই ৩-১ গোলে জিতে নাম লেখায় সেমিফাইনালে। শেষ চারে হাভিয়ের কাবরেরার দল ০-১ গোলে হেরে যায় কুয়েতের কাছে। এরপর গতকাল কুয়েতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে স্বাগতিক ভারত।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,