editor
প্রকাশিত: 12:09 PM, July 5, 2023
ডিএসএস ডেস্ক :: এনআরবিসি ব্যাংকের এক দশক পূর্তি উপলক্ষ্যে প্রকাশিত প্লানেট ম্যাগাজিনের বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মোড়ক উন্মোচন করেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট লেখক, বীর মুক্তিযোদ্ধা ও এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা ড. নুরুন নবী। এসময় ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল, পরিচালক এএম সাইদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, ব্যাংকের ডিএমডিরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড. নুরুন নবী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গণমানুষের অর্থনৈতিক স্বাধীনতার জন্য কাজ করে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ব্যতিক্রমী সেবা দিয়ে গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে ব্যাংকটি। আবার প্রথাগত কার্যক্রমের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতির বিকাশে কাজ করছে এনআরবিসি ব্যাংক। প্রবন্ধ, কবিতা, গল্প ইত্যাদি বিষয় নিয়ে প্রকাশিত প্লানেট ম্যাগাজিন এনআরবিসি ব্যাংকের ব্যতিক্রমী কর্মকাণ্ডের একটি উদাহরণ।
ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, এনআরবিসি ব্যাংক গণমানুষের সেবায় কাজ করছে। প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। দেশ ও মানুষের উন্নয়নের নানা দিক এই ম্যাগাজিনের লেখাগুলোতে উঠে এসেছে। ব্যাংকিং সেবার পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, শিল্পসাহিত্যের উন্নয়নে কাজ করছে এনআরবিসি ব্যাংক। ভবিষ্যতে প্লানেট ম্যাগাজিনকে গবেষণাধর্মী প্রবন্ধ ও সৃজনশীল সাহিত্যের সন্নিবেশ ঘটিয়ে শিল্প-সাহিত্যের অনন্য দলিলে রূপান্তরিত করা হবে।
উল্লেখ্য, প্লানেট এনআরবিসি ব্যাংকের ত্রৈমাসিক ম্যাগাজিন। এবারের বিশেষ সংখ্যায় এনআরবিসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি অন্য ব্যাংকের শীর্ষ নির্বাহী, গণমাধ্যম কর্মী ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকদের মূল্যবান লেখা রয়েছে। ব্যাংকের কমিউনিকেশন ডিভিশন ম্যাগাজিনটি প্রকাশ করেছে এবং সম্পাদক হিসেবে রয়েছেন ডিভিশনের প্রধান মো. হারুন-অর-রশিদ।
এস এ
6 জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৭তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক
4 স্টাফ রিপোর্টার: সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী
3 স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির
4 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত নামলেই যেন খুলে যায় চোরাচালানের ‘অবারিত দুয়ার’—এমন অভিযোগ স্থানীয়দের। তাদের ভাষ্য, দিনের আলো
6 স্টাফ রিপোর্টার সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ২ নম্বর ও ৪ নম্বর দোকানগৃহে নির্বিঘ্নে
5 সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে এসে জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আলাউদ্দীনের হাতে পর্তুগাল প্রবাসী যুবক
6 পরিবেশ সুরক্ষা ও সুফলা প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট