editor

প্রকাশিত: 11:42 AM, July 9, 2023

স্পেনকে হারিয়ে ইউরোর শিরোপা ইংল্যান্ডের

স্পেনকে হারিয়ে ইউরোর শিরোপা ইংল্যান্ডের

ডিএসএস ডেস্ক :: বছরখানেক আগেই ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের টাইব্রেকারে হারের মুখ দেখেছিলো ইংল্যান্ড। নিজ দেশের মাটিতেই স্বপ্নভঙ্গ হয়েছিলো থ্রি লায়ন্সদের। গেল বছরই ইংলিশ নারী দল অবশ্য পেয়েছিলো ইউরো জয়ের স্বাদ। এবার সেই পথেই হাঁটলো ইংলিশ তরুণরা। জমজমাট ফাইনালে স্পেনকে হারিয়ে যুব ইউরোর শিরোপা জিতেছে ইংল্যান্ড।

জর্জিয়ার বাতুমি অ্যারিনায় কার্টিস জোন্সের একমাত্র গোলের সুবাদে স্পেনকে তারা হারিয়েছে ১-০ গোলে। সেমিফাইনালের মতো এদিনও ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন লিভারপুলের এই মিডফিল্ডার। অনূর্ধ্ব-২১ পর্যায়ে এটি ইংল্যান্ডের তৃতীয় ইউরো শিরোপা। এর আগে ১৯৮২ ও ১৯৮৪ সালে ইউরোর শিরোপা ঘরে তুলেছিল তারা।

ইংলিশদের শিরোপা জয়ের মূল নায়ক অবশ্য গোলরক্ষক জেমস ট্রাফোর্ড। ম্যানচেস্টার একাডেমির এই গোলকিপার ৯৯ মিনিটে পেনাল্টি না ঠেকালে অন্যরকম হতে পারতো ফলাফল। ম্যাচের একেবারে অন্তিম মুহুর্তের সেই পেনাল্টি গোল হতে ম্যাচ গড়াতো অতিরিক্ত সময়ে। তবে অ্যাবেল রুইজের মিসে সেখানেই শিরোপা স্বপ্ন শেষ হয় স্প্যানিশ যুবাদের।

ম্যাচে শুরু থেকেই ছিলো আক্রমণ আর পাল্টা আক্রমণ। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল খেলা স্পেন এদিনও ছিলো নিজেদের সেরা ছন্দে। ৬৫ শতাংশ বল দখল আর ২১ টি শট নিয়েও ফাইনালটা নিজেদের হাতেই রেখেছিলো তারা। ম্যাচের স্রোতের কিছুটা বিপরীতে থেকেই প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইংলিশদের হয়ে গোল করেন কার্টিস জোন্স।

গোল পরিশোধে মরিয়া স্পেন, দ্বিতীয়ার্ধে নিজেদের কাঙ্ক্ষিত গোলটাও পেয়ে গিয়েছিলো স্পেন। তবে রুইজের গোল অফসাইডের কারণে বাতিল হলে হতাশ হতে হয় তাদের।

পুরো টুর্নামেন্টের মতো এদিনও গোলবারের নিচে ইংলিশ গোলরক্ষক ট্রাফোর্ড ছিলেন অপ্রতিরোধ্য। আগের ৫ ম্যাচেও কোন গোল হজম করেননি ম্যানসিটির এই খেলোয়াড়। ফাইনালেও রাখলেন ক্লিনশিট। শিরোপা জয়ের সঙ্গে এদিন নতুন এক রেকর্ডও তাই যুক্ত হয়েছে ইংল্যান্ডের নামের পাশে। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম দল হিসেবে পুরো টুর্নামেন্টে কোন গোল হজম করেনি তারা।

শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত ইংলিশ কোচ লি কার্সল বলেন, ‘আমার ধারণা, এই জয় ছেলেদের পাদপ্রদীপের আলোয় নিয়ে আসবে। এই দলটি দেখিয়েছে, তারা জিততে পারে। আমরা কোনো ক্লাব দল নই, কিন্তু আমরা যদি আরও এক মাস একসঙ্গে কাজ করতে পারতাম, তাহলে আরও বেশি নিয়ন্ত্রিত ফুটবল খেলতে পারতাম।’

তবে, শিরোপা না পেলেও হতাশ নন স্পেন কোচ সান্তি দেনিয়া। নিজের শিষ্যদের অর্জনকে নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,