editor
প্রকাশিত: 7:19 PM, December 28, 2022
ডিএসএস ডেস্ক :: মেট্রোরেল বাংলাদেশেল জন্য এখন আর স্বপ্ন নয়, বাস্তব। আজই উদ্বোধন হয়ে গেল মেট্রোরেলের। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাসহ সঙ্গীদের নিয়ে মেট্রোরেলে চড়েন। তারা ১০ মিনিট ১০ সেকেন্ডে রাজধানীর দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ে গিয়ে পৌছান।
দেশের ইতিহাসের প্রথম এই মেট্রোরেলের চালক একজন নারী। মরিয়ম আফিজা আজ প্রধানমন্ত্রীসহ মেট্রোরেলের যাত্রীদের প্রথম বহর নিয়ে আগারগাঁওয়ে যান। এ কারণে এই দিনটি আফিজার জন্যও স্মরণীয় হয়ে থাকবে।
জানা গেছে, মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি পড়ালেখা করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে। ক্যামিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।
ডিএমটিসিএল সূত্রে জানায়, ২০২১ সালের ২ নভেম্বর ডিএমটিসিএল এ নিয়োগ পাওয়া এই নারী চালক দক্ষ চালক হিসেবে নিজেকে তৈরি করার জন্য প্রশিক্ষণ নিয়েছেন টানা এক বছর। এ ছাড়া চট্টগ্রামের হালিশহরে অবস্থিত রেলওয়ে ট্রেনিং অ্যাকাডেমি থেকে দুই মাস প্রশিক্ষণ নিয়েছেন। পরে ঢাকায় ফিরে আরও চার মাস প্রশিক্ষণ নেন।
মরিয়ম আফিজা নিজেকে তৈরি করার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বর্তমানে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেলের বিপরীতে কারিগরি প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানে মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি কাওয়াসাকি কোম্পানি বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনা এবং কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিচ্ছেন।
মেট্রোরেলের প্রথম চালক হতে পেরে উচ্ছ্বসিত মরিয়ম আফিজা জানান, ২০২১ সালের ২ নভেম্বরে আমি রেলে নিয়োগ পাই। এরপর থেকে স্বপ্ন বুনছি, সেই মাহেন্দ্রক্ষণের। মেট্রোরেল বাংলাদেশে প্রথম। তাই আগ্রহ থেকেই এই চাকরির আবেদন করেছিলাম।
তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য মেট্রোরেল যেমন স্বপ্নের মতো ঠিক তেমনি মেট্রোরেল আমার কাছেও একটা স্বপ্ন। আফিজার বিষয়ে ম্যাস ট্রানজিট লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক বলেন, আফিজা একজন দক্ষ চালক হিসেবে গড়ে উঠতে এক বছরব্যাপী দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া তিনি চট্টগ্রামের হালিশহরে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি থেকে দুই মাসের আরেকটি প্রশিক্ষণ নিয়েছেন।
আজ প্রধানমন্ত্রী মেট্রোরেলে বহজন করে আগারগাঁও স্টেশনে পৌঁছে মরিয়ম আফিজা গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে যাত্রা করেছেন। এটি গর্বের বিষয়। ঢাকায় যানজটে কী পরিমাণ ভোগান্তি হয় এটি আমাদের সবার জানা। মেট্রোরেল চালুর ফলে যানজটের অভিশাপ থেকে আমরা মুক্তি পাব।
তিনি বলেন, মেট্রোরেল রেডিও টেকনোলজির মাধ্যমে চলে। এটি সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তি। এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব ও নিরাপদ।
ডিএসএস/ এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের