editor
প্রকাশিত: 8:37 PM, July 13, 2023
ডিএসএস ডেস্ক :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে সাদিয়া খাতুন (৭) ও পলি খাতুন (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু সাদিয়া পার্শ্ববর্তী তালুককানুপুর ইউনিয়নের সমেস পাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। আর পলি খাতুন রাখালবুরুজ ইউনিয়নের আমতলী গ্রামের পলাশ মিয়ার মেয়ে। তার দুইজনই আমবাড়ী গ্রামে নানা ফজলুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার বিকেলে সাদিয়া ও পলিসহ কয়েকজন শিশু বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ পাশে থাকা পানিভর্তি একটি ডোবায় দুই শিশু ডুবে যায়। বেশ কিছু সময় পার হলেও তারা উঠে না আসায় অপর শিশুরা বাড়িতে গিয়ে খবর দেয়। খবর পেয়ে অভিভাবকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় তাদেরকে উদ্ধার করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ধরনের মৃত্যুর ঘটনা প্রায়ই শোনা যায়। শিশুদের ব্যাপারে আরও সতর্ক ও যত্নবান হওয়ার পরামর্শ দেন তিনি।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে শিশু দুটির মরদেহ দাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ