editor
প্রকাশিত: 3:02 PM, July 17, 2023
ডিএসএস ডেস্ক :: চুক্তি আর সম্মতি শেষ হয়েছিল বহু আগেই। নিশ্চিত ছিল, ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের লিগ মাতাবেন লিওনেল মেসি। বাকি ছিল আনুষ্ঠানিক পরিচয়পর্বের। বাংলাদেশ সময় সোমবার ভোর ছয়টায় হয়ে গেল সেই আনুষ্ঠানিকতাও। ইন্টার মায়ামির ক্লাবের মালিকপক্ষ থেকে নিজের জার্সি বুঝে নেন মেসি। উপস্থিত হন ক্লাবের সমর্থকদের সামনে।
ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে সমর্থকদের উদ্দেশে অল্প কথায় শুভেচ্ছাও জানিয়েছেন সময়ের সেরা এই ফুটবলার। মাইক্রোফোন হাতে মেসি জানালেন, ‘আমি খুব খুশি যে পরিবার নিয়ে এ শহরটায় থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমি খুশি যে এ প্রকল্প বেছে নিয়েছি। আমরা সবকিছু খুব উপভোগ করব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
যদিও সাম্প্রতিক সময়টা মোটেই ভালো যাচ্ছে না ইন্টার মায়ামির। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ইস্টার্ন করফারেন্সে সবার নিচে অবস্থান করছে দলটি। কিন্তু মেসির যেন নিরাশ করতে চাইলেন না কাউকে। সমর্থকদের শোনালেন আশার বাণী, ‘আমরা ভালো সময় কাটাতে যাচ্ছি এবং ভালো কিছু ঘটবে। আপনাদের ধন্যবাদ, আজকের সব আয়োজনের জন্য আপনাদের ধন্যবাদ।’
ইন্টার মায়ামির সমর্থকদের উদ্দেশে মেসি জানালেন, ‘প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুশীলনে নামতে আমার তর সইছে না। সব সময়ের মতো আমার ভেতর প্রতিদ্বন্দ্বিতা করার সেই একই তাড়না বোধ করছি। আমি সব সময়ের মতো জিততে চাই এবং মায়ামিকে আরও বেড়ে উঠতে সাহায্য করতে চাই।’
লম্বা এই সময়টায় ভক্তদের সমর্থনও চেয়েছেন গ্রহের সেরা তারকা, ‘আমি আশা করি, পুরো মৌসুমজুড়ে আপনারা (সমর্থকরা) এভাবেই আমাদের সাথে থাকবে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, এই প্রজেক্ট সফল করার জন্য আমার সতীর্থরা নিজেদের সবটুকু উজাড় করে দিবে।’
যুক্তরাষ্ট্রের লিগে এই মুহুর্তে অবশ্য ভালো অবস্থানে নেই ইন্টার মায়ামি। ২২ ম্যাচ শেষে মাত্র ১৮ পয়েন্ট আছে তাদের ঝুলিতে। অবশ্য এমএলএস কাপে এখন পর্যন্ত টিকে আছে তারা। সেমিফাইনালের ম্যাচে মেসিকে পাবার সম্ভাবনাও আছে তাদের।
এস এ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,