editor
প্রকাশিত: 2:44 PM, July 18, 2023
ডিএসএস ডেস্ক :: আসন্ন এশিয়ান গেমসের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জামাল ভূঁইয়াকে অধিনায়ক করে সাজানো হয়েছে দল।
সেপ্টেম্বরের ২৩ থেকে অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত চীনের হাংজুতে অনু্ষ্ঠিত হবে এবারের আসর। ঠিক একই সময় এশিয়ার ক্লাব ফুটবলের দুইটি আন্তর্জাতিক প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপ চলবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সেপ্টেম্বর ও অক্টোবরে আন্তর্জাতিক সূচি রয়েছে। ফলে বসুন্ধরা এবং আবাহনী খেলোয়াড়দের দলে পাচ্ছে না বাফুফে।
এশিয়ান গেমসের পুরুষ ফুটবল ইভেন্ট মূলত অনূর্ধ্ব-২৩। এর সঙ্গে তিনজন সিনিয়র ফুটবলার খেলতে পারেন। বাফুফে এশিয়ান গেমসের দীর্ঘ তালিকায় ৫৮ জন খেলোয়াড় রেখেছিল। এতে শেখ মোরসালিন, আনিসুর রহমান জিকো, হৃদয়, তারিক কাজিসহ সবাই ছিলেন।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এই নামগুলো গেমস কমিটিকে প্রেরণ করেছিল। তবে ক্লাবের খেলা থাকায় তাদের বাদ দিয়েই দল গঠন করতে হয়েছে কোচ হাভিয়ের কাবরেরাকে। তিনজন সিনিয়র ফুটবলারের কোটায় রয়েছেন জামাল ভূঁইয়া, মুরাদ এবং ইব্রাহিম।
একনজরে এশিয়ান গেমসের দল-
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবন, পাপ্পু হোসেন।
রক্ষণভাগ: ইসা ফয়সাল, তানভীর হোসেন, শাকিল হোসেন, মুরাদ হোসেন, আতিকুজ্জামান, রাজিব হোসেন, শাহিন আহমেদ।
মধ্যমাঠ: আবু সাইদ, তাজ উদ্দিন, শহিদুল ইসলাম, জায়েদ আহমেদ, জামাল ভূঁইয়া।
ফরোয়ার্ড: রবিউল হাসান, মো. ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম, পিয়াশ আহমেদ নোভা, সারোয়ার জামান নিপু ও জাফর ইকবাল।
এস এ

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ